1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০১:২৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
এফডিসিতে চলছে শিল্পী সমিতির নির্বাচনের ভোটগ্রহণ জয়ের পর ২১ নম্বর জার্সি তুলে রোনালদোর আবেগঘন শ্রদ্ধা রাশিয়ার মুহুর্মুহু ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলায় ইউক্রেনে নিহত ২৭ বড় পর্দাতেই আসবে অপু বিশ্বাসের ‘শিকার’ যেকোনো হামলার ‘দাঁতভাঙা জবাব’ দেবে ইরান: আব্দুল্লাহি পিতা-মাতার ভরণপোষণ না করলে ১ লাখ টাকা জরিমানা, অনাদায়ে ৩ মাসের কারাদণ্ড ফিফার নতুন র‌্যাঙ্কিংয়ে পিছিয়ে মেসিদের আর্জেন্টিনা আপনার বক্তব্য আমরা ঘৃণাভরে প্রত্যাখ্যান করলাম: এমপি মনিকে ছাত্রদল সভাপতি নকলায় ক্ষুদ্র নৃ-জাতিগোষ্ঠীর মাঝে ছাগলের খাদ্য বিতরণ নকলার শহীদ শফিকুরের কবর জিয়ারতে জামায়াত নেতাকর্মীরা

হাসিনা যে অপরাধ করেছে, একাত্তরে পাকিস্তানি সেনাবাহিনীও তা করে নাই: আসিফ নজরুল

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ২৯ জুলাই, ২০২৫

বাংলার কাগজ ডেস্ক : ‘শেখ হাসিনা ও তার দোসররা যে অপরাধ বাংলাদেশে করেছে, ১৯৭১ সালে পাকিস্তানি সেনাবাহিনীও মনে হয় এত জঘন্য অপরাধ করে নাই,’ বলে মন্তব্য করেছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল।

‘মৃতদেহ পুড়িয়ে ফেলা, আহতদের গুলি করে মেরে ফেলা, নিরস্ত্র মানুষকে গুলি করে মেরে ফেলা… আপনারা বলতে পারেন, ২৫শে মার্চ কালরাতে হয়েছে। অবশ্যই হয়েছে, ভয়াবহ ঘটনা ঘটেছে। কিন্তু ওটা তো অন্য দেশের বাহিনী। আমরা তো স্বাধীনতা ঘোষণা করেছি তারপর,’ যোগ করেন তিনি।

জুলাই গণঅভ্যুত্থানে হওয়া হত্যাকাণ্ডের বিচার বিষয়ে এক আলোচনা ও তথ্য প্রদর্শনীতে আজ এ কথা বলেন তিনি।আসিফ নজরুল মনে করেন, ১৯৭১ সাল ও ২০২৪ সালের দুই ঘটনার ‘পারসপেক্টিভ আলাদা’।

‘১৯৭১ সালে মৃতদেহ পুড়িয়ে ফেলেছে, এরকম কোনো ফুটেজ আমি দেখি নাই। ১৯৭১ সালে একজন গুলি খেয়েছে, তাকে ধরে নিয়ে যাচ্ছে তার বন্ধু, সে অবস্থায় তাকে গুলি করেছে। কোনো মুক্তিযোদ্ধার এমন কোনো বর্ণনা আমি পড়ি নাই বা ফুটেজ দেখি নাই। অন্যরকম নৃশংসতা থাকতে পারে, কিন্তু এরকম নৃশংসতা করে নাই।’

এরপর তিনি বলেন, ২০২৪ এর জুলাই-অগাস্ট মাসে সংঘটিত হত্যাকাণ্ডের বিচার সুষ্ঠুভাবেই করা হবে।

‘এই বিচার নিয়ে আপনাদের হতাশ হওয়ার কিছু নাই। আমাদের সরকারের আমলেই কাঙ্ক্ষিত রায় পাবেন।’ এসময় তিনি আরও জানান, এমনভাবে বিচারের সাক্ষ্য-প্রমাণ রেখে যাওয়া হবে, ভবিষ্যতে কোনো সরকার চাইলেও বিচার থেকে সরতে পারবে না।

‘আর আমি বিশ্বাস করি না, ভবিষ্যতে বিএনপি-জামায়াত যারাই ক্ষমতায় আসুক, তারা বিচারে শৈথিল্য বা গাফেলতি দেখাবে। তারা সবাই নির্যাতিত মানুষ।’

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com