1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৬:৪৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নতুন ৪ মন্ত্রী ও ২ প্রতিমন্ত্রীকে শপথ পড়ালেন রাষ্ট্রপতি শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন নতুন চার মুখ, রাতে শপথ মাদকবিরোধী স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে মাদকসহ দুই মাদক কারবারিকে ধরে পুলিশে সোপর্দ জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানালেন নবনির্বাচিত রাষ্ট্রপতি নালিতাবাড়ীতে কৃষক-কৃষাণীর মাঝে কাঁঠালের চারা বিতরণ ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে ইসলামী আন্দোলনের বিক্ষোভ নকলায় মাছ ধরতে গিয়ে স্রোতে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার ভুয়া খবর বিষয়ক সতর্কবার্তা দিলো ভারতীয় হাইকমিশন শেরপুরে করাতকলে ৫ হাজার টাকা জরিমানা

কর্মহীন ও জেলেদের পাশে ‘কুয়াকাটা সোসাইটি’

  • আপডেট টাইম :: রবিবার, ২১ জুন, ২০২০

কলাপাড়া (পটুয়াখালী) : কলাপাড়ায় করোনাকালীন পরিস্থিতিতে কর্মহীন ও জেলে পরিবারের পাশে খাদ্য সামগ্রী নিয়ে দাঁড়িয়েছে ‘কুয়াকাটা সোসাইটি’ নামের একটি সেচ্ছাসেবী সংগঠন। বেসরকারি উন্নয়ন সংস্থা ‘বিদ্যানন্দ’ এর আর্থিক সহযোগীতায় শনিবার ইউছুফপুর মহিলা মাদরাসার মিলনায়তনে অনুষ্ঠানিক ভাবে মহিপুর ইউনিয়নের এক হাজার অতিদরিদ্র পরিবারকে চাল, ডাল, তেল, আটা, চিনি, সাবান প্রদান করা হয়েছে।
এছাড়াও কুয়াকাটা বঙ্গবন্ধু মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গনে শুক্রবার শেষ বিকেলে সমুদ্রে অবরোধকালীন সময় বেকার হয়ে পড়া পাঁচশতাধিক জেলে পরিবারকে এ সহায়তা দিয়েছেন কুয়াকাটা সোসাইটি নামের সেচ্ছাসেবী সংগঠন।
এসব কার্যক্রমে কুয়াকাটা পৌর মেয়র আব্দুল বারেক মোল্লা, বেসরকারকি টেলিভিশন চ্যানেল বাংলাভিশন’র বার্তা সম্পাদক বদরুল আলম নাবিল, কুয়াকাটা প্রেসক্লাবের সভাপতি এএম মিজানুর রহমান বুলেট, সাধারণ সম্পাদক কাজী সাঈদ, বঙ্গবন্ধু মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক খলিলুর রহমান, ইউছুফপুর মহিলা মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা শফিকুল আলম, মহিপুর থানার সেকেন্ড অফিসার মনিরুল ইসলাম, সাংবাদিক জহিরুল ইসলাম মিরনসহ বিভিন্ন গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
আয়োজনকারীরা জানান, বেকার জেলে ও করোনা পরিস্থিতিতে কর্মহীন হয়ে পড়া প্রত্যেক পরিবারকে পর্যক্রমে চাল, ডাল, তেল, আটা, চিনি, সাবান দেয়া হবে।
কুয়াকাটা সোসাইটির সভাপতি বদরুল আলম নাবিল বলেন, ৬৫ দিনের অবরোধের জন্য এ অঞ্চলের জেলেরা বেকার হয়ে পড়েছে। এছাড়া করোনা পরিস্থিতিতে অকেকেই এখন কর্মহীন। তাদের কথা চিন্তা করে বেসরকারি উন্নয়ন সংস্থা বিদ্যানন্দের পক্ষ থেকে এ খাদ্য সহায়তা দেওয়া হয়েছে। জেলে ও কর্মহীন হতদরিদ্রদের খাদ্য সহায়তা দেওয়া হবে বলে তিনি জানিয়েছেন।
পৌর মেয়র আব্দুল বারেক মোল্লা বলেন, মহামারী করোনাভাইরাস ও ৬৫ দিনের অবরোধ চলাকালীন সময় কুয়াকাটার সোসাইটি তাদের পাশে দাঁড়িয়েছে। এজন্য কুয়াকাটা পৌরসভার পক্ষ থেকে বিশেষ ভাবে ধন্যবাদ জানান।
– রাসেল কবির মুরাদ

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com