1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৩:৩৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
প্রথমবারের মতো পূর্ণ ৯ পয়েন্ট নিয়ে নকআউটে মেক্সিকো ঢাকার হাইকমিশনার দীনেশ ত্রিবেদীকে মন্ত্রীর সমমর্যাদা দিলো ভারত তিস্তাসহ বিভিন্ন নদী ব্যবস্থাপনায় দুই দেশের ঐকমত্য বিগত সময়ের ১৩০০ উন্নয়ন প্রকল্প বর্তমান সরকারের জন্য বড় দায় : অর্থমন্ত্রী লক্ষ্মীপুরের একই পরিবারের তিনজনকে গলাকেটে হত্যা চট্টগ্রাম বন্দরের ‘কাস্টম অকশন শেডে’ আগুন, এক ঘণ্টায় নিয়ন্ত্রণে চীনে বাংলাদেশের প্রথম বিনিয়োগ কার্যালয় খোলার ঘোষণা প্রধানমন্ত্রীর ভিনির জোড়া গোলে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউটে ব্রাজিল ভেনেজুয়েলায় জরুরি অবস্থা জারি, বন্ধ স্কুল-বিমানবন্দর ও রেল চলাচল স্থগিত ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্প, নিহতের সংখ্যা ছাড়াতে পারে ১ লাখ

মায়ানমারে জরুরি অবস্থা প্রত্যাহার, নির্বাচনের ঘোষণা

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ৩১ জুলাই, ২০২৫

আন্তর্জাতিক ডেস্ক : মিয়ানমারের ক্ষমতাসীন জান্তা দেশটিতে নির্বাচন আয়োজনের জন্য একটি ১১ সদস্যের নির্বাচন কমিশন গঠনের ঘোষণা দিয়েছে। এর নেতৃত্বে থাকবেন সেনাপ্রধান মিন অং হ্লাইং। সূত্র: রয়টার্স।

বৃহস্পতিবার (৩১ জুলাই) রাষ্ট্রীয় গণমাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।

নির্বাচনের আগেই জরুরি অবস্থা তুলে নেওয়া হচ্ছে বলে জানা গেছে, তবে নির্বাচনের তারিখ এখনো আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি। মিন অং হ্লাইং বুধবার জানিয়েছেন, নির্বাচন আগামী ডিসেম্বর মাসে অনুষ্ঠিত হবে। এটি হবে ২০২১ সালের সামরিক অভ্যুত্থানের পর প্রথম জাতীয় নির্বাচন, যা দেশজুড়ে গৃহযুদ্ধ ও বিশৃঙ্খলার সূত্রপাত করেছিল।

রাষ্ট্রীয় টেলিভিশন এমআরটিভি জানায়, মিন অং হ্লাইং অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্টের দায়িত্বেও থাকবেন এবং সেই ক্ষমতায় থেকেই তিনি নির্বাচন তদারকি করবেন। একইসঙ্গে তিনি সশস্ত্র বাহিনীর প্রধান হিসেবেও দায়িত্ব পালন অব্যাহত রাখবেন।

সমালোচকরা বলছেন, এই ঘোষণার মাধ্যমে মূলত জান্তাপ্রধান মিন অং হ্লাইং-ই সব ক্ষমতা হাতে রেখেছেন এবং নির্বাচনী প্রক্রিয়া তার পূর্ণ নিয়ন্ত্রণে থাকবে।

উল্লেখ্য, ২০২১ সালের ফেব্রুয়ারিতে নির্বাচিত গণতান্ত্রিক সরকারকে উৎখাত করে সেনাবাহিনী জরুরি অবস্থা জারি করেছিল। তিন বছরের বেশি সময় পর তা প্রত্যাহারের এই ঘোষণা আসল।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com