1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১১:৩৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
এফডিসিতে চলছে শিল্পী সমিতির নির্বাচনের ভোটগ্রহণ জয়ের পর ২১ নম্বর জার্সি তুলে রোনালদোর আবেগঘন শ্রদ্ধা রাশিয়ার মুহুর্মুহু ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলায় ইউক্রেনে নিহত ২৭ বড় পর্দাতেই আসবে অপু বিশ্বাসের ‘শিকার’ যেকোনো হামলার ‘দাঁতভাঙা জবাব’ দেবে ইরান: আব্দুল্লাহি পিতা-মাতার ভরণপোষণ না করলে ১ লাখ টাকা জরিমানা, অনাদায়ে ৩ মাসের কারাদণ্ড ফিফার নতুন র‌্যাঙ্কিংয়ে পিছিয়ে মেসিদের আর্জেন্টিনা আপনার বক্তব্য আমরা ঘৃণাভরে প্রত্যাখ্যান করলাম: এমপি মনিকে ছাত্রদল সভাপতি নকলায় ক্ষুদ্র নৃ-জাতিগোষ্ঠীর মাঝে ছাগলের খাদ্য বিতরণ নকলার শহীদ শফিকুরের কবর জিয়ারতে জামায়াত নেতাকর্মীরা

সামনে দেশের জন্য নতুন সংকট ‘ভুয়া সমন্বয়ক’: দুদক চেয়ারম্যান

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ৩১ জুলাই, ২০২৫

বরিশাল : দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ড. মোহাম্মদ আব্দুল মোমেন বলেছেন, ‘স্বাধীনতা-পরবর্তী ১৬ ডিসেম্বর নতুন এক বাহিনীর আবির্ভাব ঘটলো, যেটাকে আমরা বলতাম সিক্সটিন ডিভিশন। এবার আপনাদের সামনে নতুন সংকট দেখা দিয়েছে, ভুয়া সমন্বয়ক ফিফথ আগস্ট (৫ আগস্ট) ডিভিশন। তা-ও সামাল দিতে হচ্ছে।’

আজ বৃহস্পতিবার (৩১ জুলাই) বেলা ১২টায় বরিশাল সার্কিট হাউস সম্মেলনকক্ষে বরিশাল বিভাগীয় পর্যায়ে কর্মরত সরকারি/স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মকর্তাদের নিয়ে দুর্নীতি ও হয়রানিমুক্ত নাগরিকসেবা ও সেবার মানোন্নয়নে করণীয় শীর্ষক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

দুদক চেয়ারম্যান বলেন, ‘আমি আমার অফিসে ভুয়া সমন্বয়ক পেয়েছিলাম। ভুয়া ও প্রকৃত সমন্বয়কদের অবৈধভাবে সুযোগ দেওয়ার কোনও কারণ নেই। এর বিরুদ্ধে সরকারি কর্মকর্তাদের প্রতিরোধ গড়ে তুলতে হবে। তাহলে আগামীদিনে অনেক সংকট থেকে মুক্তি মিলবে।’

তিনি আরও বলেন, ‘একটি দল ক্ষমতায় আসবে সেদিকে ঝুঁকে পড়বেন—এ ঝুঁকে পড়াটা ভালো হবে না। আমাদের কাজ হচ্ছে নিরপেক্ষ সেবা প্রদান করা। আমাদের সামনে বড় চ্যালেঞ্জ হচ্ছে জাতীয় নির্বাচন। আমরা ভালো নির্বাচন উপহার দিতে চাই। অন্তর্বর্তী সরকারের প্রধান অধ্যাপক ড. মোহাম্মদ ইউনূস নির্বাচন তদারকি করবেন। এ কাজগুলো আমাদের সকলকে করতে হবে।’

দুদক চেয়ারম্যান বলেন, ‘দুদকের বেশি কাজ হওয়া উচিত, ভবিষ্যতে যাতে দুর্নীতি না হয়। একটু কম কাজ হওয়া উচিত, এখন যাতে দুর্নীতি না হয়। আগে যে দুর্নীতি হয়েছে সেখানে কম সময় দেওয়া উচিত। কিন্তু আগে কী দুর্নীতি হয়েছে তা নিয়ে আমরা শতভাগ সময় কাটিয়ে দিচ্ছি। আমাদের কাজে অনেক ভুল আছে, সেই ভুল থেকে আমাদের বের হয়ে আসতে হবে।’

দুর্নীতি নির্মূলে সকলের সহযোগিতা চেয়ে তিনি বলেন, ‘যেটুকু সময় চেয়ারে আছেন ওই সময়টুকু ভালো কাজ করার আহ্বান জানাই। সন্তানের কাছে ঘুষখোর বাবা-মা হিসেবে চিহ্নিত হবেন না। এখন নারী কর্মকর্তারাও ঘুষ খান।’

অতিরিক্ত বিভাগীয় কমিশনার আহসান হাবিবের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তৃতা করেন বরিশাল বিভাগীয় দুর্নীতি দমন কমিশনের পরিচালক মোজাহার আলী সরদার, জেলা প্রশাসক দেলোয়ার হোসেন, ডিআইজি মঞ্জুর মোর্শেদ আলম ও দুর্নীতি দশন কমিশন (প্রতিরোধ) মহাপরিচালক মো. আক্তার হোসেন।

মতবিনিময় সভার আগে দুদক চেয়ারম্যান বরিশাল নগরীর খান সড়ক এলাকায় বরিশাল বিভাগীয় দুদকের পাঁচতলা ভবন নির্মাণকাজের উদ্বোধন করেন। প্রায় ৪৪ শতাংশ জমির ওপর ১২ কোটি ৩২ লাখ টাকা ব্যয়ে ভবনটি নির্মিত হচ্ছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com