1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ১১:৪৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
এসএসসি পাসেই ৬৪ জেলায় কনস্টেবল নিয়োগ দেবে পুলিশ চাঁদপুরে মাদকসহ গ্রেপ্তার ২০, ‘কিশোর গ্যাং’ বিরোধী অভিযানে আটক ৭০ সৌদি আরবে বিমানবন্দরে হামলার তীব্র নিন্দা বাংলাদেশের লাল কার্ড দেখে ভিনির দুঃখ প্রকাশ, সংবাদ সম্মেলনে গেলেন না মরিনিও পার্কে বসে ছিলেন বিজেপি নেতার মেয়ে, আন্দোলনকারী ভেবে আটক বাংলাদেশ সম্পর্কে আইপিইউর ভুল ধারণা কেটে গেছে: স্পিকার রবীন্দ্রনাথের গ্রাফিতি বিকৃতির চেষ্টা, গ্রেপ্তার ৪ সৌদি আরবে বিমানবন্দরে হামলায় নিহত ১২ জনের মধ্যে দুজন বাংলাদেশি, আহত ৩০৯ ১১২ কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের অনুমোদন বাতিল হতে পারে দুর্গাপূজায় সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় সবাইকে সতর্ক থাকার আহ্বান

বসুন্ধরায় আ. লীগ নেতা কর্মীদের প্রশিক্ষণ দেয়ার ঘটনায় গ্রেপ্তার ২৬

  • আপডেট টাইম :: রবিবার, ৩ আগস্ট, ২০২৫
বসুন্ধরায় আ. লীগ নেতা কর্মীদের প্রশিক্ষণ দেয়ার ঘটনায় গ্রেপ্তার ২৬

বাংলার কাগজ ডেস্ক : সম্প্রতি গত ৮ জুলাই রাজধানীর বসুন্ধরার কেবি কনভেনশন হলে সারাদেশ থেকে আসা আওয়ামী লীগ নেতা কর্মীদের প্রশিক্ষণ দেয়ার ঘটনায় মোট ২৬ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। কেবিতে কোনো রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র হয়েছে কি না, সেটা খতিয়ে দেখার কথা জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

রোববার (৩ আগস্ট) ডিএমপি মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ডিএমপি মিডিয়া বিভাগের উপ পুলিশ কমিশনার তালেবুর রহমান।

তালেবুর রহমান বলেন, বসুন্ধরার কেবি কনভেনশন হলের ঘটনায় ভাটারা থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা রুজু হয়েছে। বাকিদের গ্রেপ্তারে কাজ চলছে বলেও জানান তিনি। বলেন, সারাদেশ থেকে নাশকতার পরিকল্পনার অভিযোগে গেলো ২৪ ঘণ্টায় আওয়ামীলীগ ও এর অঙ্গসংগঠনের আরও ২১ নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।

এই পুলিশ কর্মকর্তা জানান, রাজধানীর সভা-সমাবেশ ঘিরে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা হাতে নিয়েছে ডিএমপি। সিটিটিসিসহ সাদা পোশাকে বাড়ানো হয়েছে গোয়েন্দা নজরদারি। যে কোন ধরণের বিশৃঙ্খলা দমনে সার্বক্ষণিক প্রস্তুত থাকার কথাও সংবাদ সম্মেলনে জানান ডিসি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com