1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৭:৩৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
১২ দিনের মাথায় ‘ট্রিলিয়নিয়ার’ খেতাব হারালেন ইলন মাস্ক ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে পলিথিন মেশানো ভেজাল সার বিতরণ দ্বিতীয় পদ্মা সেতুর সমীক্ষায় সাড়ে ৪ কোটি টাকা বরাদ্দ ১৭ বছর পর সত্যিকারের কার্যকর সংসদ পেয়েছে দেশ : স্পিকার ঝিনাইগাতীতে কৃষকদের মাঝে আমন বীজ ও সার বিতরণ নকলায় বিনামূল্যে বীজ-সার, বিতরণ কার্যক্রমের উদ্বোধন নালিতাবাড়ীর নন্নীতে শিক্ষার্থীদের মাঝে ৬০০ বৃক্ষের চারা বিতরণ শ্রীবরদীতে নিষিদ্ধ ছাত্রলীগের নাশকতার প্রতিবাদে যুবদলের বিক্ষোভ আগামী অর্থবছরে মূল্যস্ফীতি ৭.৫ শতাংশে নামিয়ে আনার লক্ষ্য: অর্থমন্ত্রী দফায় দফায় ছাত্রলীগের মিছিল: শেরপুরে সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী

ভারতের ওপর ট্রাম্পের ৫০% শুল্কারোপে বাংলাদেশের সামনে বড় সুযোগ

  • আপডেট টাইম :: বুধবার, ৬ আগস্ট, ২০২৫

আন্তর্জাতিক ডেস্ক : রাশিয়া থেকে তেল কেনার কারণে ‘শাস্তি’ হিসেবে ভারতের ওপর আরও ২৫ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এতে ভারত থেকে আমদানি পণ্যের ওপর মোট শুল্কের হার দাঁড়াল ৫০ শতাংশে।

বার্তা সংস্থা রয়টার্স জানায়, বুধবার (৬ আগস্ট) এক নির্বাহী আদেশে এই ঘোষণা দেন ট্রাম্প। এর আগে গত ৪ আগস্ট রাশিয়া থেকে তেল কেনার জন্য ভারতের ওপর নতুন শুল্ক আরোপের হুমকি দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট। সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে তিনি অভিযোগ করেন, ভারত রাশিয়া থেকে বিপুল পরিমাণ তেল কিনছে। আর তা চড়া দামে খোলা বাজারে বিক্রি করে মোটা অঙ্কের মুনাফা করছে।

ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যালে’ অভিযোগ করেন, ভারত রাশিয়া থেকে তেল কিনে খোলা বাজারে উচ্চমূল্যে বিক্রি করছে এবং বিপুল মুনাফা অর্জন করছে। ইউক্রেনে রুশ আগ্রাসনে মানুষের প্রাণহানির বিষয়টি ভারত উপেক্ষা করছে বলেও মন্তব্য করেন তিনি।

তার ভাষায়, ‘ভারত শুধু রাশিয়া থেকে বিপুল তেলই কিনছে না, সেই তেলের বড় অংশ খোলা বাজারে বিক্রি করে লাভের অঙ্ক বাড়াচ্ছে। ইউক্রেনে রুশ যুদ্ধযন্ত্রের কারণে যত মানুষ মারা যাচ্ছে, তা নিয়ে তাদের কোনো ভাবনা নেই।’

ট্রাম্প জানান, এ কারণেই তিনি ভারতের ওপর আরোপিত শুল্ক আরও বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন। তবে আগের ঘোষণায় তিনি শুল্ক বৃদ্ধির সুনির্দিষ্ট হার উল্লেখ করেননি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com