1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৮:০০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অটোরিকশা নিতেই চালককে হত্যা, তিন বছর পর রহস্য উদঘাটন, গ্রেপ্তার ৩ নালিতাবাড়ীতে অঙ্গীকার ফাউন্ডেশন’র স্কুল শিক্ষার্থীদের মাঝে ফল গাছের চারা বিতরণ প্রধানমন্ত্রীর খালাতো ভাইয়ের সোয়া কোটি টাকা ছিনতাই, মূলহোতা গ্রেপ্তার বিদায়ী বক্তব্যে বারবার কাঁদলেন মির্জা ফখরুল তিন বছর পর ভ্যান চালক হত্যার রহস্য উদঘাটন, গ্রেফতার ৩ মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন নতুন দুই মুখ, কাল হতে পারে প্রজ্ঞাপন নকলায় খাল পুনঃখনন প্রকল্পের ৭৮ লাখ টাকা ফেরত গেল সরকারি কোষাগারে জনগণের আস্থা অর্জনে মানবিক আচরণের ওপর গুরুত্ব ময়মনসিংহের ডিআইজির শেরপুরে গণশুনানিতে ২১৯ সেবাপ্রার্থীকে সহায়তা ছাড়পত্র ছাড়াই জাহাজ কাটছিল ফেরদৌস স্টিল, জরিমানা ৫ লাখ

মাশরাফি সুস্থ আছেন

  • আপডেট টাইম :: সোমবার, ২২ জুন, ২০২০

স্পোর্টস ডেস্ক : করোনায় আক্রান্ত মাশরাফি বিন মুর্তজার শারীরিক অবস্থার খানিকটা উন্নতি হয়েছে। বিশেষ করে শুরুর তিন দিনের থেকে মাশরাফির শারীরিক অবস্থা এখন আগের চেয়ে ভালো।

মাশরাফির ভাই মোরসালিন বিন মুর্তজা জানিয়েছেন, জ্বর কমে এসেছে। তবে শরীর ব্যাথা আছে। তবে পুরোনো অ‌্যাজমার সমস‌্যায় চিন্তিত পরিবার। সোমবার দুপুরে মোরসালিন রাইজিংবিডিকে বলেছেন, ‘ভাইয়া এখন আগের থেকে অনেক ভালো আছে। শরীরে আজ জ্বর নেই। তবে শরীর ব্যাথা আছে এখনও। অ‌্যাজমার সমস‌্যাটা নিয়েই চিন্তিত আমরা।’

জানা গেছে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) বিকেলে ডাক্তার দেখানোর কথা রয়েছে মাশরাফির। একই সাথে করোনায় আক্রান্ত হলে যেসব পরীক্ষা করানো হয় সেসব পরীক্ষা করাবেন। মূলত এ কারণেই সিএমইইচে যাবেন তিনি। সেখানে ভর্তি হওয়ার কোনো পরিকল্পনা নেই বাংলাদেশের সফলতম এই ওয়ানডে অধিনায়কের।

মোরসালিন আরও বলেছেন, ‘ভাইয়ার শ্বাসকষ্টের মতো কোনো সমস‌্যাই হয়নি। খুব ভালোভাবে শ্বাস নিতে পারছেন। পুরোনো অ‌্যাজমা নিয়েই চিন্তিত। সেজন‌্য ডাক্তার দেখাতে নিয়ে যাবো।’

এদিকে মাশরাফি বিন মুর্তজার একান্ত সহকারী জামিল আহমেদ সানীও নিশ্চিত করেছেন, মাশরাফির শারীরিক অবস্থা উন্নতির দিকে। ঘরে থেকে ভালো ট্রিটমেন্ট পাচ্ছেন। রাইজিংবিডিকে সানী বলেছেন, ‘আপাতত চিন্তার কিছু দেখছি না। জ্বর নেমে এসেছে। খাওয়া-দাওয়াও হচ্ছে ঠিকঠাক মতো। অ‌্যাজমার সমস‌্যার কারণেই ডাক্তার দেখানোর সিদ্ধান্ত নিয়েছে।’

গত ১৯ জুন করোনা টেস্ট করান মাশরাফি। পরের দিন দুপুরে রিপোর্ট পজিটিভ আসে তাঁর। এরপর থেকে ঘরে সেলফ আইসোলেশনে আছেন এই ক্রিকেটার। করোনাভাইরাসের প্রকোপ শুরু হওয়ার পর মানুষকে সাহায্য করতে দুই দফা নড়াইলে গিয়েছিলেন মাশরাফি। পারিবারিক এবং নিজের সুরক্ষার কথা বিবেচনা করে ঢাকার মিরপুরে নিজের বাসায় আসার আগে ১৪ দিনের কোয়ারেন্টাইনও মেনে চলেন মাশরাফি।

তবে এতকিছুর পরেও করোনা আক্রান্ত হওয়া থেকে নিজেকে আটকে রাখতে পারেননি জাতীয় দলের এই ক্রিকেটার। এখন মিরপুরে নিজের বাসা থেকেই নিচ্ছেন যাবতীয় চিকিৎসাদি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com