1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বুধবার, ০৮ জুলাই ২০২৬, ১১:৪৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
১৯ দিন পর আবারও খুলছে শাহজালাল মাজারের দানবাক্স সমস্যাগ্রস্ত ব্যাংকগুলোর আমানতকারীদের টাকা সুদসহ ফেরত দেওয়া হবে: অর্থমন্ত্রী প্রাথমিক ও মাধ্যমিকের শিক্ষকদের সম্মানী পর্যায়ক্রমে বাড়ানো হবে: প্রধানমন্ত্রী শেরপুর সরকারি কলেজ এইচএসসি পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে জেলা প্রশাসক সন্ত্রাসী হামলায় আহত জাহিদ হাসানের বাসায় জামায়াত নেতারা সরকারি স্কুলের এক কোটি ২০ লাখ শিক্ষার্থীকে সুখবর দিলেন প্রধানমন্ত্রী উখিয়ায় পাহাড়ধসের ঘটনায় নিহত বেড়ে ৮, জীবিত উদ্ধার ১৪ ‘মেসি দেখিয়ে দিলেন চ্যাম্পিয়নদের হৃদস্পন্দন কেমন হয়’ টানা বৃষ্টিতে সাজেকে আটকা চার শতাধিক পর্যটক প্রধানমন্ত্রীর আসন্ন ঢাকা মেডিকেল পরিদর্শনে উচ্ছ্বসিত সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা

কলাপাড়ায় বাল্কহেডের ধাক্কায় বাংলাদেশ-ডেনমার্ক মৈত্রী-সেতু ক্ষতিগ্রস্ত

  • আপডেট টাইম :: সোমবার, ২২ জুন, ২০২০

কলাপাড়া (পটুয়াখালী) : কলাপাড়ায় চাকামাইয়া-টিয়খালী ইউনিয়নের সংযোগ নদীর উপর নির্মিত বাংলাদেশ-ডেনমার্ক মৈত্রী-সেতুর একটি পাইল এবং একটি পাইলের উপরের স্লাবের নিচের অংশ বালুবহনকারী বাল্কহেডের থাক্কায় সেতুটির কংক্রিটের ঢালাই ভেঙ্গে রড বের হয়ে গেছে। যে কোনো সময় বড় ধরণের দূর্ঘটনা ঘটতে পারে এমন আশংকা এলাকাবাসীর।
চৌরাস্তার বাজার স্থানীয় এলাকাবাসীর সূত্রমতে, শনিবার বালুবহনকারী ‘এমবি সিরাজ এন্টার প্রাইজ এসমাইল এন্ড আজমাইলের’ ধাক্কায় সেতুর এমন ক্ষতিসাধন হয়েছে। স্থানীয়রা এ নিয়ে সেতুটির ক্ষতির শঙ্কা প্রকাশ করছেন।
বাল্কহেডের স্টাফরা জানায়, বালু খালাশ করে ফেরার পথে অসাবধানতাবশত সেতুর পাইল ও স্লাবের সঙ্গে ধাক্কা লেগে যায় এবং বাল্কহেডটি সেতুর নিচে আটকে যায়।
ব্যবসায়ী রিয়াজ তালুকদার জানান, বালু বোঝাই এসব বাল্কহেড চলাচলের সময় সেতুতে ধাক্কা লাগে। পাইল এবং পাইলের উপরের স্লাবের নিচের পাথরের ঢালাই ভেঙ্গে রড বের হয়ে গেছে (যার ওপরে গার্ডার সেট করা হয়েছে)।
টিয়াখালী-নিশানবাড়িয়া-চাকামইয়া দোন নদীর ওপর নির্মিত এ সেতুর এমন ক্ষতিতে মানুষ ব্যাপক উদ্বেগ ও আশংকা প্রকাশ করেছেন। কলাপাড়া পৌরশহর থেকে চাকামইয়া-তালতলী-তারিকাটাসহ কয়েকটি ইউনিয়নের সঙ্গে যোগাযোগের সেতুটি ২০১০ সালের ৭ জুলাই উদ্বোধন করা হয়। ডেনমার্কের রাষ্ট্রদূত মিঃ এইনার হেবোগার্ড জেনসন সেতুটির উদ্বোধন করেন। ফলে হাজার হাজার মানুষ যানবাহন চলাচলে এক নতুন দিগন্তের সূচনা ঘটে। ডেনমার্ক সরকারের অর্থায়নে স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতর সেতুটি নির্মাণ করে।
কলাপাড়া এলজিইডির উপজেলা প্রকৌশলী (ভারপ্রাপ্ত) মহর আলী জানান, বাল্কহেডটি আটকে দেয়া হয়েছে এবং ক্ষয়ক্ষতি যাচাই-বাছাই করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু হাসনাত মোহাম্মদ শহিদুল হক জানান, খবরটি শোনার পরেই স্থানীয় চেয়ারম্যান এবং এলজিডির প্রকৌশলীকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেয়া হয়েছে।
– রাসেল কবির মুরাদ

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com