1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ১২:২৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
প্যারোলে মুক্তি পেয়ে স্বামীকে শেষ বিদায় জানালেন দীপু মনি ৩৫ বছর পর সরাসরি ভোটাভুটিতে রাষ্ট্রপতি নির্বাচন আজ ইরানের বিরুদ্ধে ট্রাম্পের ‘অর্থনৈতিক যুদ্ধ’ ঘোষণা অটোরিকশা নিতেই চালককে হত্যা, তিন বছর পর রহস্য উদঘাটন, গ্রেপ্তার ৩ নালিতাবাড়ীতে অঙ্গীকার ফাউন্ডেশন’র স্কুল শিক্ষার্থীদের মাঝে ফল গাছের চারা বিতরণ প্রধানমন্ত্রীর খালাতো ভাইয়ের সোয়া কোটি টাকা ছিনতাই, মূলহোতা গ্রেপ্তার বিদায়ী বক্তব্যে বারবার কাঁদলেন মির্জা ফখরুল তিন বছর পর ভ্যান চালক হত্যার রহস্য উদঘাটন, গ্রেফতার ৩ মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন নতুন দুই মুখ, কাল হতে পারে প্রজ্ঞাপন নকলায় খাল পুনঃখনন প্রকল্পের ৭৮ লাখ টাকা ফেরত গেল সরকারি কোষাগারে

নারী ওয়ানডে বিশ্বকাপে ইতিহাস গড়তে যাচ্ছেন জেসি

  • আপডেট টাইম :: রবিবার, ১৭ আগস্ট, ২০২৫

স্পোর্টস ডেস্ক : আসন্ন নারী ওয়ানডে বিশ্বকাপে আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন সাথিরা জাকির জেসি। এর মাধ্যমে বাংলাদেশের নারী ক্রিকেট ইতিহাসে যুক্ত হবে নতুন মাইলফলক। সম্প্রতি একটি গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশের এই নারী আম্পায়ার। এর মাধ্যমে প্রথমবারের মতো কোনো বাংলাদেশি নারী আম্পায়ার আইসিসির মূল ইভেন্টে দায়িত্ব পালন করবেন।

আগেই বয়সভিত্তিক বিশ্বকাপ, নারী এশিয়া কাপ ও আইসিসির বিভিন্ন আসরে আম্পায়ারিংয়ের অভিজ্ঞতা অর্জন করেছেন জেসি। গত দুই বছর নিয়মিত আন্তর্জাতিক টুর্নামেন্টে দায়িত্ব পালন করেছেন তিনি। এর মধ্যে শ্রীলঙ্কায় অনুষ্ঠিত নারী এশিয়া কাপ, মালয়েশিয়ায় অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ ও অনূর্ধ্ব-১৯ টি-টোয়েন্টি বিশ্বকাপে আম্পায়ারিং করেছেন তিনি।

এবারের নারী ওয়ানডে বিশ্বকাপ বসবে হাইব্রিড মডেলে। ভারত ও শ্রীলঙ্কা যৌথভাবে আয়োজন করবে আসরটি। রাজনৈতিক কারণে পাকিস্তান নারী দল ভারতে না গিয়ে তাদের ম্যাচ খেলবে কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে। ৩০ সেপ্টেম্বর থেকে ২ নভেম্বর পর্যন্ত চলবে বিশ্বকাপ। আট দলের এই আসরে খেলবে বাংলাদেশ, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com