1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৫:৫৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বিশ্বদরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া: প্রধানমন্ত্রী রাজধানীর ৩০০ ফিটে ‘ডাকাতি’র ভিডিও ভাইরাল, আসলে কী ঘটেছিল অপরাধীর কোনো রাজনৈতিক পরিচয় বিবেচ্য হবে না: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ শ্রীবরদীতে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় দুই কিশোর আটক, ৩ সহযোগীর বিরুদ্ধে মামলা সরকারি প্রায় ৫০টি কারখানায় বেসরকারি বিনিয়োগ আহ্বান করা হবে: বাণিজ্যমন্ত্রী নালিতাবাড়ীতে আমন ধান সংগ্রহ উদ্বোধন নালিতাবাড়ীতে অঙ্গীকার ফাউন্ডেশনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ সোহেল খানকে শেষ বিদায় জানাতে গ্রামের বাড়িতে জনতার ঢল শ্রীবরদীতে তেলের ওজন কম, দুই ব্যবসায়ীকে জরিমানা নকলায় আমন ধান-চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন

হালুয়াঘাটে কৃষি কর্মকর্তাসহ নতুন আক্রান্ত ৬, মোট আক্রান্ত ২৫

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ২৩ জুন, ২০২০

হালুয়াঘাট (ময়মনসিংহ) : ময়মনসিংহের হালুয়াঘাটে এবার করোনায় আক্রান্ত হলো কৃষি কর্মকর্তাসহ ৬ জন। এরমধ্যে হালুয়াঘাট কৃষি অফিসেরই ৫ জন কর্মকর্তা। নতুন আক্রান্তদের মাঝে ৫ জন পুরুষ ও ১ জন মহিলা রয়েছেন। এ নিয়ে হালুয়াঘাটে মোট আক্রান্ত হয়েছেন ২৫ জন। বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মুনির আহমেদ।
গত ১৬ জুন করোনা ভাইরাসের উপসর্গ নিয়ে এবং উপসর্গ ছাড়াও হালুয়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নমুনা সংগ্রহের কর্ণার থেকে ৩৮ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজের মাইক্রোবায়োলজি বিভাগের পিসিআর ল্যাবে পাঠানো হয়। সোমবার (২২ জুন) হালুয়াঘাটে মোট ৬ জনের করোনা ভাইরাসের পজেটিভ রিপোর্ট আসে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মুনির আহমেদ বলেন, আক্রান্তদের সকলকে ১৪ দিন হোম কোয়ারেন্টাইনে থাকতে বলা হয়েছে।
উল্লেখ্য, গত ১৬ই এপ্রিল হালুয়াঘাটে প্রথম (কোভিড-১৯) করোনা রোগী শনাক্ত হয়।
– মুহাম্মদ মাসুদ রানা

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com