1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বুধবার, ২৪ জুন ২০২৬, ০৮:৩৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে পলিথিন মেশানো ভেজাল সার বিতরণ দ্বিতীয় পদ্মা সেতুর সমীক্ষায় সাড়ে ৪ কোটি টাকা বরাদ্দ ১৭ বছর পর সত্যিকারের কার্যকর সংসদ পেয়েছে দেশ : স্পিকার ঝিনাইগাতীতে কৃষকদের মাঝে আমন বীজ ও সার বিতরণ নকলায় বিনামূল্যে বীজ-সার, বিতরণ কার্যক্রমের উদ্বোধন নালিতাবাড়ীর নন্নীতে শিক্ষার্থীদের মাঝে ৬০০ বৃক্ষের চারা বিতরণ শ্রীবরদীতে নিষিদ্ধ ছাত্রলীগের নাশকতার প্রতিবাদে যুবদলের বিক্ষোভ আগামী অর্থবছরে মূল্যস্ফীতি ৭.৫ শতাংশে নামিয়ে আনার লক্ষ্য: অর্থমন্ত্রী দফায় দফায় ছাত্রলীগের মিছিল: শেরপুরে সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী নালিতাবাড়ীতে কৃষি প্রণোদনা কর্মসূচী উদ্বোধন

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার উল্টে নিহত ৩

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ২১ আগস্ট, ২০২৫

বাংলার কাগজ ডেস্ক : ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে নিয়ন্ত্রণ হারিয়ে একটি প্রাইভেটকার উল্টে গেছে। এতে তিনজন নিহত ও আরও একজন আহত হয়েছেন।

বৃহস্পতিবার (২১ আগস্ট) সকাল ৬টার দিকে এক্সপ্রেসওয়ের মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার ষোলঘর এলাকায় যাত্রী ছাউনির পাশে ঢাকামুখী লেনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে একজন নারী ও দুইজন পুরুষ। নিহত নারী রাজধানীর বাড্ডার রায়ছা আক্তার (২০)। বাকি দুজনের পরিচয় পাওয়া যায়নি।

প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস সূত্র জানায়, প্রাইভেটকারটি মাওয়ার দিক থেকে ঢাকার দিকে যাচ্ছিল। পথে অতিরিক্ত গতির কারণে ষোলঘর এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক বিভাজনের সঙ্গে ধাক্কা লেগে মহাসড়কে উল্টে যায়। এতে প্রাইভেটকারে থাকা দুইজন ঘটনাস্থলেই নিহত হয়। আহত হয় আরও দুইজন। পরে তাদের উদ্ধার করে শ্রীনগর স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে আরও একজনের মৃত্যু হয়। অপর আহতকে শ্রীনগর স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানা গেছে।

শ্রীনগর ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার দেওয়ান আজাদ হোসেন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় ফায়ার সর্ভিস। নিহত ও আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।

শ্রীনগর উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার জানান, এ ঘটনায় তিনজন নিহত হয়েছে। তবে তাদের বিস্তারিত পরিচয় জানা যায়নি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com