1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বুধবার, ২৪ জুন ২০২৬, ০৮:৩৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে পলিথিন মেশানো ভেজাল সার বিতরণ দ্বিতীয় পদ্মা সেতুর সমীক্ষায় সাড়ে ৪ কোটি টাকা বরাদ্দ ১৭ বছর পর সত্যিকারের কার্যকর সংসদ পেয়েছে দেশ : স্পিকার ঝিনাইগাতীতে কৃষকদের মাঝে আমন বীজ ও সার বিতরণ নকলায় বিনামূল্যে বীজ-সার, বিতরণ কার্যক্রমের উদ্বোধন নালিতাবাড়ীর নন্নীতে শিক্ষার্থীদের মাঝে ৬০০ বৃক্ষের চারা বিতরণ শ্রীবরদীতে নিষিদ্ধ ছাত্রলীগের নাশকতার প্রতিবাদে যুবদলের বিক্ষোভ আগামী অর্থবছরে মূল্যস্ফীতি ৭.৫ শতাংশে নামিয়ে আনার লক্ষ্য: অর্থমন্ত্রী দফায় দফায় ছাত্রলীগের মিছিল: শেরপুরে সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী নালিতাবাড়ীতে কৃষি প্রণোদনা কর্মসূচী উদ্বোধন

এক মোটরসাইকেলে ৪ বন্ধু , প্রাইভেট কারের সঙ্গে সংঘর্ষে নিহত ৩

  • আপডেট টাইম :: শুক্রবার, ২২ আগস্ট, ২০২৫

বাংলার কাগজ ডেস্ক : মধ্যরাতে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে মুন্সিগঞ্জের সিরাজদিখানের নিমতলা এলাকায় দ্রুতগতির মোটরসাইকেল ও প্রাইভেটকারের সংঘর্ষে ঘটনাস্থলেই ৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছে আরও একজন, আশঙ্কা জনক অবস্থায় তাকে তাৎক্ষণিক ঢাকায় রেফার করেছে চিকিৎসকরা।

বৃহস্পতিবার (২১ আগস্ট) রাত পৌনে ১১টার দিকে মহাসড়কের মাওয়া থেকে ঢাকা মুখি সার্ভিস লেনের মডার্ন গ্রিন সিটি আবাসন প্রকল্প গেটে এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে নিহতদের মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিসের সদস্যরা। এছাড়া গুরুতর অবস্থায় একজনকে উদ্ধার করে প্রথমে পাঠানো হয় শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। পরে আহত ব্যক্তির অবস্থার অবনতি হলে তাৎক্ষণিক তাকে ঢাকায় রেফার করেন জরুরি বিভাগের চিকিৎসকরা।

এ ঘটনায় নিহতরা হলেন- আওলাদ হোসেন (২৩), হাবিল (২৪) ও কাইয়ুম (২২) এছাড়া আহত ব্যক্তির নাম ইমন (২০) বলে জানিয়েছে হাঁইওয়ে পুলিশ।

বিষয়টি নিশ্চিত করে, হাসাড়া হাইওয়ে থানার অফিসার ইনচার্জ ওসি আবু নাঈম সিদ্দিক জানান, শ্রীনগর থেকে কাজ শেষ তিন বন্ধু একসাথে বাড়ি ফেরার পথে মহাসড়কের নিমতলা এলাকায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারালে এ দুর্ঘটনা ঘটে।

তিনি আরও জানান, নিমতলাগামী একটি লাল রঙের নম্বরবিহীন পালসার মোটরসাইকেলের সাথে নিমতলা থেকে শ্রীনগরগামী অজ্ঞাত একটি প্রাইভেট কারের সাথে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই ৩ জন মারা যায়।

ধারণা করা হচ্ছে, নিহতদের মধ্যে তিনজন মোটরসাইকেলের যাত্রী ও একজন সাধারণ পথচারী তবে মাত্রা অতিরিক্ত গতি অথবা অজ্ঞাত প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা দেয়ায় এমন দুর্ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস।

এছাড়া নিহতদের সকলের বাড়ি সিরাজদিখান উপজেলার রওশুনিয়া ইউনিয়নের খিলাপাড়া বলে জানিয়েছে শ্রীনগর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার দেওয়ান আজাদ।

এদিকে একই দিন সকালে এক্সপ্রেসওয়েতে মুন্সিগঞ্জের শ্রীনগরের ষোলঘর এলাকায় দ্রুতগতির প্রাইভেট কার উল্টে নিহত হয়েছে আরও ৩ জন। পৃথক দুটি ঘটনায় একদিনেই এক্সপ্রেসওয়েতে প্রাণ গেল ছয় জনের।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com