1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বুধবার, ২৪ জুন ২০২৬, ০৮:৩৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে পলিথিন মেশানো ভেজাল সার বিতরণ দ্বিতীয় পদ্মা সেতুর সমীক্ষায় সাড়ে ৪ কোটি টাকা বরাদ্দ ১৭ বছর পর সত্যিকারের কার্যকর সংসদ পেয়েছে দেশ : স্পিকার ঝিনাইগাতীতে কৃষকদের মাঝে আমন বীজ ও সার বিতরণ নকলায় বিনামূল্যে বীজ-সার, বিতরণ কার্যক্রমের উদ্বোধন নালিতাবাড়ীর নন্নীতে শিক্ষার্থীদের মাঝে ৬০০ বৃক্ষের চারা বিতরণ শ্রীবরদীতে নিষিদ্ধ ছাত্রলীগের নাশকতার প্রতিবাদে যুবদলের বিক্ষোভ আগামী অর্থবছরে মূল্যস্ফীতি ৭.৫ শতাংশে নামিয়ে আনার লক্ষ্য: অর্থমন্ত্রী দফায় দফায় ছাত্রলীগের মিছিল: শেরপুরে সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী নালিতাবাড়ীতে কৃষি প্রণোদনা কর্মসূচী উদ্বোধন

কুমিল্লায় প্রাইভেটকারের ওপর উল্টে পড়ল কাভার্ডভ্যান, নিহত ৪

  • আপডেট টাইম :: শুক্রবার, ২২ আগস্ট, ২০২৫

কুমিল্লা : কুমিল্লার পদুয়ার বাজারে ত্রিমুখী সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ ৪ জন নিহত হয়েছেন। তাদের মধ্যে একজন নারী ও তিনজন পুরুষ। শুক্রবার (২২ আগস্ট) দুপুর দেড়টার দিকে কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার ২২নং ওয়ার্ড এলাকার পল্লী বিদ্যুৎ কার্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে। ময়নামতি ক্রসিং হাইওয়ে থানার ওসি ইকবাল বাহার মজুমদার বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, শুক্রবার দুপুর দেড়টার দিকে পদুয়ার বাজার বিশ্বরোড এলাকা বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের সামনের ইউটার্নে একটি প্রাইভেটকার প্রথমে একটি লরিকে ধাক্কা দেয়। লরিটি উল্টে প্রাইভেটকারের ওপরে গিয়ে পড়ে। এ সময় আরেকটি সিএনজিচালিত অটোরিকশা এসে উল্টে যাওয়া লরির সঙ্গে ধাক্কা খায়। এতে প্রাইভেটকারে থাকা ৪ জনের মৃত্যু হয়। তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি।

এ বিষয়ে হাইওয়ে থানার ওসি ইকবাল বাহার মজুমদার বলেন, দুপুরের এই দুর্ঘটনায় ৪ জনের মৃত্যু হয়েছে। জানতে পেরেছি, এর মধ্যে তিনজন একই পরিবারের সদস্য।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com