1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বুধবার, ২৪ জুন ২০২৬, ০৫:৫৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::

ইয়েমেনে ইসরায়েলি হামলায় নিহত ৬, আহত ৮৬

  • আপডেট টাইম :: সোমবার, ২৫ আগস্ট, ২০২৫

আন্তর্জাতিক ডেস্ক : ইয়েমেনের রাজধানী সানায় ইসরায়েলি সামরিক বাহিনীর বিমান হামলায় অন্তত ছয়জন নিহত এবং ৮৬ জন আহত হয়েছেন। ইসরায়েল-ইয়েমেন কর্মকর্তাদের বরাত দিয়ে এই খবর জানা গেছে। গাজায় ইসরায়েলের চলমান যুদ্ধের কারণে অঞ্চলে উত্তেজনা বাড়ার মধ্যেই এই হামলা চালানো হয়েছে। খবর আলজাজিরার।

হুথি-সমর্থিত আল-মাসিরাহ টিভি জানিয়েছে, রোববার (২৪ আগস্ট) এই হামলায় সানার একটি তেল এবং একটি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রকে লক্ষ্যবস্তু করা হয়। এদিকে ইসরায়েলের দাবি, তারা সানার একটি রাষ্ট্রপতি ভবনকে লক্ষ্য করে হামলা চালিয়েছিল, যা একটি ‘সামরিক কমপ্লেক্স’ এর মধ্যে অবস্থিত।

ইসরায়েলি সামরিক বাহিনী জানায়, হুথি গোষ্ঠী ইসরায়েলের ওপর বারবার হামলা চালিয়েছে, যার মধ্যে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলাও রয়েছে। এর প্রতিক্রিয়ায় এই হামলা চালানো হয়েছে।

অন্যদিকে, হুথি সামরিক কর্মকর্তারা দাবি করেছেন, তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ইসরায়েলি বিমানের বেশিরভাগকেই নিরপেক্ষ করতে সক্ষম হয়েছে এবং তাদের ফিরে যেতে বাধ্য করেছে।

হুথি কর্মকর্তা মোহাম্মদ আল-বুখাইতি বলেছেন, ‘ইসরায়েলের এই আগ্রাসন আমাদের ফিলিস্তিনিদের প্রতি সমর্থন অব্যাহত রাখা থেকে বিরত রাখতে পারবে না, যতই ত্যাগ স্বীকার করতে হোক না কেন।’

হুথিদের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তা আবেদ আল-থাওর বলেন, ইসরায়েলের সামরিক লক্ষ্যবস্তুতে হামলার দাবি ‘মিথ্যা’। তিনি জানান, ইসরায়েল বেসামরিক অবকাঠামোতে হামলা চালিয়েছে যাতে ইয়েমেনের জনগণ দুর্ভোগের শিকার হয়। হামাসের পক্ষ থেকে এই হামলার নিন্দা জানিয়ে বলা হয়েছে, এটি ‘আরব সার্বভৌমত্ব এবং আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন।’

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com