1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৫:৫৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বিশ্বদরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া: প্রধানমন্ত্রী রাজধানীর ৩০০ ফিটে ‘ডাকাতি’র ভিডিও ভাইরাল, আসলে কী ঘটেছিল অপরাধীর কোনো রাজনৈতিক পরিচয় বিবেচ্য হবে না: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ শ্রীবরদীতে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় দুই কিশোর আটক, ৩ সহযোগীর বিরুদ্ধে মামলা সরকারি প্রায় ৫০টি কারখানায় বেসরকারি বিনিয়োগ আহ্বান করা হবে: বাণিজ্যমন্ত্রী নালিতাবাড়ীতে আমন ধান সংগ্রহ উদ্বোধন নালিতাবাড়ীতে অঙ্গীকার ফাউন্ডেশনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ সোহেল খানকে শেষ বিদায় জানাতে গ্রামের বাড়িতে জনতার ঢল শ্রীবরদীতে তেলের ওজন কম, দুই ব্যবসায়ীকে জরিমানা নকলায় আমন ধান-চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন

বান্দরবানে একদিনে ৩৮ জন করোনা শনাক্ত, মোট আক্রান্ত ২৩৯

  • আপডেট টাইম :: বুধবার, ২৪ জুন, ২০২০

বান্দরবান : বান্দরবান নতুন করে আরো ৩৮ জন করোনা শনাক্ত হয়েছে। মঙ্গলবার কক্সবাজার ল্যাবে করোনা পরীক্ষার রিপোর্ট প্রকাশের পর তারা করোনা পজেটিভ শনাক্ত হয়। বান্দরবান সিভিল সার্জন ডাক্তার অং সুই প্রু মার্মা এ তথ্য জানান। মঙ্গলবার জেলার ১৬৫টি নমুনা পরীক্ষায় ৩৮ জনের করোনা শনাক্ত হয়। বর্তমানে বান্দরবান জেলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা ২৩৯ জন।
জেলা স্বাস্থ্য বিভাগ জানায়, সোমবার রাতে বান্দরবান জেলায় নতুন আরো ৩৮ জন করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে সদরে ২৬ জন, লামা উপজেলায় ১০ জন এবং রোয়াংছড়িতে ২ জন। সদরের আক্রান্ত ২৬ জনের মধ্যে পৌরসভার ৮নং ওয়ার্ড কাউন্সিলর হাবিবুর রহমান খোকন, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি পাই হ্লা অংসহ পৌরসভার বিভিন্ন এলাকার ২৬ জন। এ নিয়ে বান্দরবান জেলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা ২৩৯ জন। ৫ দিন আগেও ছিল এ সংখ্যা একশ জনের মত। কয়েকদিনের মধ্যে খুব দ্রুত সংক্রমনের হার বেড়েছে। তবে এরমধ্যে ৫২জন সুস্থ হয়ে গেছেন। বাকীরা হাসপাতালে ও বাসায় আইসোলেশনে রয়েছে। নতুন আক্রান্তদেরও আইসোলেশনে আনার ব্যবস্থা নেয়া হচ্ছে।
উল্লেখ্য, করোনা আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় গত ১০ জুন বান্দরবান সদর ও রুমা উপজেলাকে রেড জোন ঘোষনা করে লকডাউন করে প্রশাসন।
– এন এ জাকির

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com