1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৬:০৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বিশ্বদরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া: প্রধানমন্ত্রী রাজধানীর ৩০০ ফিটে ‘ডাকাতি’র ভিডিও ভাইরাল, আসলে কী ঘটেছিল অপরাধীর কোনো রাজনৈতিক পরিচয় বিবেচ্য হবে না: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ শ্রীবরদীতে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় দুই কিশোর আটক, ৩ সহযোগীর বিরুদ্ধে মামলা সরকারি প্রায় ৫০টি কারখানায় বেসরকারি বিনিয়োগ আহ্বান করা হবে: বাণিজ্যমন্ত্রী নালিতাবাড়ীতে আমন ধান সংগ্রহ উদ্বোধন নালিতাবাড়ীতে অঙ্গীকার ফাউন্ডেশনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ সোহেল খানকে শেষ বিদায় জানাতে গ্রামের বাড়িতে জনতার ঢল শ্রীবরদীতে তেলের ওজন কম, দুই ব্যবসায়ীকে জরিমানা নকলায় আমন ধান-চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন

নকলায় বিনামূল্যে হাইব্রিড জাতের আমন ধান বীজ বিতরণ

  • আপডেট টাইম :: বুধবার, ২৪ জুন, ২০২০

নকলা (শেরপুর) : শেরপুরের নকলায় ৩শ ৩৩জন জন কৃষক ও কৃষাণীর মাঝে বন্যা সহিষ্ণু উচ্চ ফলনশীল হাইব্রিড জাতের আমন ধান বীজ বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (২৩জুন) সকালে উপজেলার বারমাইসা স্কুল মাঠে স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরুত্ব নিশ্চিত করে বিনামূল্যে প্রতিজন কৃষকের হাতে ৩ কেজি পরিমাণের এসব ধান বীজের প্যাকেট বিতরণ করা হয়।
বায়ার ক্রপসায়েন্স বাংলাদেশ লিমিডেট এর সার্বিক আয়োজনে তাদের উৎপাদিত অ্যারাইজ এ.জেড ৭০০৬ জাতের বীজগুলি বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাবেক ইউপি চেয়ারম্যান নূরে আলম তালুকদার ভ্ট্টুু, নকলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শফিউল আলম লাভলু, বায়ার ক্রপসায়েন্স বাংলাদেশ লি: এর ফিল্ড এসোসিয়েট কর্মকর্তা রফিকুল ইসলাম, বায়ারের স্থানীয় পরিবেশক শাহীন মিয়া প্রমূখ।
বায়ার ক্রপসায়েন্স বাংলাদেশ লি: এর ফিল্ড এসোসিয়েট কর্মকর্তা রফিকুল ইসলাম জানান, করোনার মহামারির পাশাপাশি শ্রমিক সংকটের কারনে উপজেলার কৃষকদের কিছুটা ক্ষতি কিছুটা পোষানোর জন্য আসন্ন আমন মৌসুমে বায়ার কোম্পানির পক্ষ থেকে উপজেলার ৩শ ৩৩জন কৃষককে বিনামূল্যে এই ধান বীজ বিতরণ করা হয়েছে। বন্যা সহিষ্ণু এ ধানের বিঘাপ্রতি ফলন হবে ২২ থেকে ২৫ মণ। যা চাষ করলে কৃষকরা বেশ লাভবান হবেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com