1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৮:২৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নতুন ৪ মন্ত্রী ও ২ প্রতিমন্ত্রীকে শপথ পড়ালেন রাষ্ট্রপতি শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন নতুন চার মুখ, রাতে শপথ মাদকবিরোধী স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে মাদকসহ দুই মাদক কারবারিকে ধরে পুলিশে সোপর্দ জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানালেন নবনির্বাচিত রাষ্ট্রপতি নালিতাবাড়ীতে কৃষক-কৃষাণীর মাঝে কাঁঠালের চারা বিতরণ ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে ইসলামী আন্দোলনের বিক্ষোভ নকলায় মাছ ধরতে গিয়ে স্রোতে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার ভুয়া খবর বিষয়ক সতর্কবার্তা দিলো ভারতীয় হাইকমিশন শেরপুরে করাতকলে ৫ হাজার টাকা জরিমানা

ঝিনাইগাতী উপজেলা পরিষদের পক্ষ থেকে মাস্ক, পিপিই, হ্যান্ড স্যানিটাইজার বিতরণ

  • আপডেট টাইম :: বুধবার, ২৪ জুন, ২০২০

ঝিনাইগাতী (শেরপুর) : শেরপুরের ঝিনাইগাতী উপজেলা প্রশাসন ও উপজেলা পরিষদের পক্ষ থেকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা, কর্মচারী, পুলিশ সদস্য, ইউপি চেয়ারম্যান ও উপজেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের মাঝে মাস্ক পিপিই, গ্লাভস বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (২৩ জুন ) দুপুরে উপজেলা পরিষদ হল রুমে এসব বিতরণ করা হয়। উপজেলা প্রশাসন ও পরিষদের অর্থায়নে ঝিনাইগাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জন্য বরাদ্দকৃত ইকুপমেন্টগুলো হলো- পিপিই, সার্জিক্যাল মাস্ক, হ্যান্ড গ্লাভস, হ্যান্ড স্যানিটাইজার ও সাবান। এসময় ঝিনাইগাতী উপজেলা পরিষদ চেয়ারম্যান এসএমএ ওয়ারেজ নাইম, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রুবেল মাহমুদ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ জসিম উদ্দিন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ হুমায়ুন কবির, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোফাজ্জল হোসেন চৌধুরীসহ উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ইউপি চেয়ারম্যান, সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
– দুদু মল্লিক

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com