1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৩:০৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অটোগ্যাসেরও দাম বাড়াল বিইআরসি বাংলাদেশ ও যুক্তরাজ্যের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও এগিয়ে নেওয়ার প্রত্যয় দাওয়াত না পেয়ে খেপলেন মাতবর, ক্লাসে যাওয়া বন্ধ গ্রামের ৩০ শিক্ষার্থীর ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ২৫২ টাকা শ্বশুরবাড়িতে জুসের সঙ্গে বিষ খাইয়ে স্বামী হত্যার অভিযোগ, একমাস পেরোলেও তদন্তে অগ্রগতি নেই নালিতাবাড়ী সীমান্তে ৪৭ বোতল ভারতীয় মদসহ যুবক আটক দেশে ডেঙ্গু ও হামে একদিনে ১৪ জনের মৃত্যু গাজীপুরে মেট্রিক্স গার্মেন্টসে আগুন, ৬৯ জনকে জীবিত উদ্ধার নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এমপি ফাহিম চৌধুরীর আকস্মিক পরিদর্শন ১ দিনের রিমান্ডে মেজর (অব.) আখতারুজ্জামান

ঝিনাইগাতীতে পূর্ব শত্রুতার জেরে কাঁকরোল ক্ষেত কেটে ফেলল প্রতিপক্ষ

  • আপডেট টাইম :: শুক্রবার, ১২ সেপ্টেম্বর, ২০২৫

মোহাম্মদ দুদু মল্লিক, শেরপুর : শেরপুরের ঝিনাইগাতী উপজেলার হলদিগ্রামে প্রতিপক্ষের বিরুদ্ধে কাঁকরোল ক্ষেতে কেটে নষ্ট ও প্রাণনাশের হুমকির অভিযোগ ওঠেছে। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) দিবাগত রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে।

অভিযোগ সূত্রে জানা যায়, হলদিগ্রাম এলাকার মৃত ইউছুফ আলীর ছেলে জুব্বার আলীর প্রতিপক্ষ মৃত আলহাজ্ব লাল মিয়ার ছেলে সাহাজ উদ্দিন (৫৫) ও তার স্ত্রী আবিদা সুলতানা (৪৫) পূর্ব শত্রুতার জেরে পরিকল্পিতভাবে দা ও খন্তি নিয়ে তার ১৫ শতাংশ জমির কাঁকরোল ক্ষেত কেটে ফেলে। এসময় জুব্বার ঘটনাস্থলে গিয়ে কাকরোল গাছ কাটতে নিষেধ করলে বিবাদীরা উত্তেজিত হয়ে তাকে ধারালো দা দিয়ে আক্রমণের চেষ্টা করে। এ সময় তিনি দৌড়ে গিয়ে চিৎকার করলে আশপাশের লোকজন এগিয়ে এলে প্রাণে রক্ষা পান।

তিনি অভিযোগ করেন, কাকরোল ক্ষেত নষ্ট করায় তার প্রায় দেড় লাখ টাকার ক্ষতি করেছে।
এ ঘটনায় ভুক্তভোগী কৃষক জুব্বার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ঝিনাইগাতী থানায় লিখিত অভিযোগ দাখিল করেছেন।

ঝিনাইগাতী থানা অফিসার্স ইনচার্জ আল-আমীন বলেন, একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণ করা হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com