1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২৭ জুন ২০২৬, ১০:৩৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::

নালিতাবাড়ীতে ফসল কর্তন ও মাঠ দিবস পালিত

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ৬ নভেম্বর, ২০২৫

নালিতাবাড়ী (শেরপুর) : বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (ব্রি) গাজীপুরের উদ্যোগে চলতি আমন মৌসুমে চাষকৃত ব্রিধান-১০৪ এর ফসল কর্তন ও মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৫ নভেম্বর) বিকেলে শেরপুরের নালিতাবাড়ী উপজেলার রামচন্দ্রকুড়া ইউনিয়নের কেরেঙ্গোপাড়ায় আয়োজিত এ মাঠ দিবসে উপজেলা কৃষি কর্মকর্তা মশিউর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ব্রি’র উর্ধতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. হাবিবুর রহমান মুকুল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সাইফুল ইসলাম খান, ব্রি এর বৈজ্ঞানিক কর্মকর্তা সাঈদ হোসেন। এসময় স্থানীয় কৃষক-কৃষাণীরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com