1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
জাফর ইকবাল ও মাকসুদ কামালের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা পুলিশ ক্যাম্পের খাবারে বিষক্রিয়া, ইনচার্জসহ ১০ পুলিশ সদস্য হাসপাতালে অপ্রতিম হত্যায় ৪ জন গ্রেফতার, অপরাধ স্বীকার: স্বরাষ্ট্রমন্ত্রী ‘মাথায় প্রভাবশালী নেতার হাত থাকায়’ আগেও অপরাধ করে পার পেয়ে যায় তুহিন অপ্রতীম হত্যার বিচারের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫২৭, মামলা ৫৫ ‘তারে পাইলে হাজার দুঃখ-কষ্টেও শান্তি পাইতাম’—চতুর্থ শ্রেণির ছাত্রীর পাশে ছিল চিরকুট সৌদির জ্বালানি স্থাপনায় হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা, মার্কিন নাগরিকদের সতর্কবার্তা শেরপুরে ৪০ শতক জমির লাউ ক্ষেত ধ্বংস, কৃষকের মাথায় হাত পটুয়াখালীতে অটোর সঙ্গে বাসের সংঘর্ষ, নিহত বেড়ে ৪

শেরপুরে ৪০ শতক জমির লাউ ক্ষেত ধ্বংস, কৃষকের মাথায় হাত

  • আপডেট টাইম :: রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬

শেরপুর : শেরপুর সদর উপজেলার বলাইচর ইউনিয়নের চকসাহাব্দী আসামপাড়া এলাকায় ৪০ শতক জমির উঠতি লাউ ক্ষেত উপড়ে নষ্ট করেছে দুর্বৃত্তরা। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) দিবাগত রাতে এ ঘটনা ঘটে। এতে প্রায় ৪০ শতক জমির লাউ গাছ নষ্ট হওয়ায় ক্ষতির মুখে পড়েছেন কৃষক আতিক হাসান।

স্থানীয় সূত্রে জানা গেছে, কিছুদিন আগে ৪০ শতক জমিতে লাউয়ের চারা রোপণ করেন আতিক হাসান। শুক্রবার পর্যন্ত ক্ষেতের গাছগুলো সতেজ ও বেড়ে উঠছিল। শনিবার সকালে তিনি জমিতে গিয়ে দেখেন, সবকটি লাউ গাছ উপড়ে ফেলা হয়েছে। ধারণা করা হচ্ছে, প্রতিহিংসার জেরে রাতের কোনো একসময় দুর্বৃত্তরা গাছগুলো উপড়ে ফেলে।

কৃষক আতিক হাসান অভিযোগ করেন, এর আগেও একবার তার লাউ ক্ষেত নষ্ট করেছিল দুর্বৃত্তরা। বারবার ক্ষেত নষ্ট হওয়ায় তিনি আর্থিক ক্ষতির মুখে পড়েছেন।

এ বিষয়ে স্থানীয় কৃষি অফিস ও সদর থানা পুলিশ জানিয়েছে, তারা ঘটনাটি সম্পর্কে অবগত নয়। তবে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোকন চন্দ্র ঘোষ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com