1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০১:৫৭ পূর্বাহ্ন

শেরপুরে কৃষক-কৃষাণী প্রশিক্ষণ

  • আপডেট টাইম :: শুক্রবার, ৮ মে, ২০২৬

শেরপুর : বিনা উদ্ভাবিত স্বল্পমেয়াদী ও উচ্চ ফলনশীল জাত প্রযুক্তি অন্তর্ভুক্তির মাধ্যমে ফসলের চাষাবাদ ও উৎপাদন বৃদ্ধি, বীজ সংরক্ষণ এবং বিনা উদ্ভাবিত জনপ্রিয় আমন ধানের জাতসমূহের সম্প্রসারণ শীর্ষক কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে শেরপুরে।

বৃহস্পতিবার (৭ মে) জেলা কৃষি বিভাগের হলরুমে বিনা নালিতাবাড়ী উপকেন্দ্র এ প্রশিক্ষণের আয়োজন করে।

বিনা’র গবেষণা কার্যক্রম শক্তিশালীকরণ প্রকল্পের প্রকল্প পরিচালক ড. মাহবুবুর রহমান তরফদারের সভাপতিত্বে এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন শেরপুর কৃষি বিভাগের উপ-পরিচালক সাখাওয়াত হোসেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিনা ময়মনসিংহের ঊর্ধতন বৈজ্ঞানিক কর্মকর্তা কৃষিবদি ফরহাদ হোসেন ও জেলা কৃষি বিভাগের অতিরিক্ত উপ-পরিচালক আলমগীর কবীর। প্রশিক্ষণ পরিচালনা করেন বিনা নালিতাবাড়ী উপকেন্দ্রের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ও ভারপ্রাপ্ত কর্মকর্তা মশিউর রহমান। এতে শেরপুর সদর উপজেলার কৃষক-কৃষাণীরা প্রশিক্ষণ গ্রহণ করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com