1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৯:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নতুন ৪ মন্ত্রী ও ২ প্রতিমন্ত্রীকে শপথ পড়ালেন রাষ্ট্রপতি শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন নতুন চার মুখ, রাতে শপথ মাদকবিরোধী স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে মাদকসহ দুই মাদক কারবারিকে ধরে পুলিশে সোপর্দ জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানালেন নবনির্বাচিত রাষ্ট্রপতি নালিতাবাড়ীতে কৃষক-কৃষাণীর মাঝে কাঁঠালের চারা বিতরণ ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে ইসলামী আন্দোলনের বিক্ষোভ নকলায় মাছ ধরতে গিয়ে স্রোতে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার ভুয়া খবর বিষয়ক সতর্কবার্তা দিলো ভারতীয় হাইকমিশন শেরপুরে করাতকলে ৫ হাজার টাকা জরিমানা

কিশোরীর সাথে প্রেম করে শ্রীঘরে যুবক

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২০

নালিতাবাড়ী (শেরপুর) : নবম শ্রেণি পড়ুয়া কিশোরীর সাথে প্রেম করে পালিয়ে গিয়ে শ্রীঘরে গেল উনিশ বছর বয়সী তরুণ হৃদয় মিয়া। শেরপুরের নালিতাবাড়ী উপজেলার নন্নী এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, নন্নী শহীদ সামাদ বালিকা উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী এক কিশোরীর সাথে প্রেমের সম্পর্ক গড়ে উঠে নন্নী উত্তর বাজার এলাকার মান্নান ওরফে মুন্নার ছেলে হৃদয় মিয়ার। এ সম্পর্কের সূত্র ধরে গত ১৬ জুন বেলা দেড়টার দিকে নন্নী বাজার এলাকা থেকে উভয়ে পালিয়ে যায়। এরপর কিশোরীর পরিবার অনেক খোঁজাখুঁজি করেও না পেলে গত ২১ জুন কিশোরীর পিতা বাদী হয়ে প্রেমিক হৃদয় মিয়াকে আসামী করে নারী ও শিশু নির্যাতন এবং অপহরণ আইনে নালিতাবাড়ী থানায় মামলা দায়ের করেন। একপর্যায়ে বৃহস্পতিবার ভোররাতে ঝিনাইগাতি উপজেলার বনগাঁও চতল এলাকায় হৃদয়ের মামার বাড়ি থেকে অভিযুক্ত হৃদয়কে আটক ও কিশোরীকে উদ্ধার করে পুলিশ।
থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা বছির আহমেদ বাদল জানান, কিশোরীর পিতার অভিযোগের প্রেক্ষিতে অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। ভিকটিমকে উদ্ধার করে ডাক্তারী পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com