1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৬:০৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বিশ্বদরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া: প্রধানমন্ত্রী রাজধানীর ৩০০ ফিটে ‘ডাকাতি’র ভিডিও ভাইরাল, আসলে কী ঘটেছিল অপরাধীর কোনো রাজনৈতিক পরিচয় বিবেচ্য হবে না: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ শ্রীবরদীতে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় দুই কিশোর আটক, ৩ সহযোগীর বিরুদ্ধে মামলা সরকারি প্রায় ৫০টি কারখানায় বেসরকারি বিনিয়োগ আহ্বান করা হবে: বাণিজ্যমন্ত্রী নালিতাবাড়ীতে আমন ধান সংগ্রহ উদ্বোধন নালিতাবাড়ীতে অঙ্গীকার ফাউন্ডেশনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ সোহেল খানকে শেষ বিদায় জানাতে গ্রামের বাড়িতে জনতার ঢল শ্রীবরদীতে তেলের ওজন কম, দুই ব্যবসায়ীকে জরিমানা নকলায় আমন ধান-চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন

হালুয়াঘাটে বিএসএফের গুলিতে নিহতের লাশ হস্তান্তর

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২০

হালুয়াঘাট (ময়মনসিংহ) : গত ২১ জুন রবিবার ময়মনসিংহের হালুয়াঘাট সীমান্তে বিএসএফের গুলিতে নিহত আব্দুল জলিলের লাশ আজ বিকেল চারটায় বিজিবি ও পুলিশের মাধ্যমে তার পরিবারের কাছে হস্তান্তর করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। এ তথ্য নিশ্চিত করেছেন গোবরাকুড়া বিজিবি।

এ সময় উপস্থিত ছিলেন হালুয়াঘাট থানার ওসি (তদন্ত) মুহাঃ আবু বক্কর সিদ্দিক, এস আই খোকন চ্ন্দ্র সরকার ও জ্যোতিশ চন্দ্র দেব।

জানা যায়, ভারতীয় সীমান্তের দুইশত গজ অভ্যন্তরে নদীর তীরে অবস্থান করায় জলিলকে গুলি করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। এতে সে ঘটনাস্থলেই নিহত হয়। গত রবিবার সন্ধ্যা হতে মানসিক ভারসাম্যহীন জলিল (২৬) নিখোঁজ ছিলো। আজ বিকেলে চারটায় দ্বিপাক্ষিক পতাকা বৈঠকের মাধ্যমে বিজিবি ও বিএসএফ এবং উভয় দেশের পুলিশের উপস্থিতিতে নিহত জলিলের লাশ সনাক্তের মাধ্যমে তার পরিবারের কাছে হস্তান্তর করে বিএসএফ।

উল্লেখ্য, নিহত জলিল পশ্চিম গোবরাকুড়া গ্রামের আব্দুল মালেকের পুত্র।

– মুহাঃ মাসুদ রানা

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com