1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৬:০৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বিশ্বদরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া: প্রধানমন্ত্রী রাজধানীর ৩০০ ফিটে ‘ডাকাতি’র ভিডিও ভাইরাল, আসলে কী ঘটেছিল অপরাধীর কোনো রাজনৈতিক পরিচয় বিবেচ্য হবে না: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ শ্রীবরদীতে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় দুই কিশোর আটক, ৩ সহযোগীর বিরুদ্ধে মামলা সরকারি প্রায় ৫০টি কারখানায় বেসরকারি বিনিয়োগ আহ্বান করা হবে: বাণিজ্যমন্ত্রী নালিতাবাড়ীতে আমন ধান সংগ্রহ উদ্বোধন নালিতাবাড়ীতে অঙ্গীকার ফাউন্ডেশনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ সোহেল খানকে শেষ বিদায় জানাতে গ্রামের বাড়িতে জনতার ঢল শ্রীবরদীতে তেলের ওজন কম, দুই ব্যবসায়ীকে জরিমানা নকলায় আমন ধান-চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন

নালিতাবাড়ীতে সাবেক মেয়রসহ নতুন আক্রান্ত ৫, মোট আক্রান্ত ৪৭

  • আপডেট টাইম :: শুক্রবার, ২৬ জুন, ২০২০

নালিতাবাড়ী (শেরপুর) : নালিতাবাড়ীতে নতুন করে সাবেক পৌর মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল হালিম উকিলসহ আরও ৫ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাড়ালো ৪৭ জনে। এরমধ্যে শুধুমাত্র পৌরসভাতেই আক্রান্তের পরিমাণ ৩৯জন।
বৃহস্পতিবার (২৫ জুন) রাতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর করোনাভাইরাস নমুনা সংগ্রহের দায়িত্বে থাকা চিকিৎসক এসএম নাকিবুল মাজেদ বিষয়টি নিশ্চিত করে জানান, নতুন করে আক্রান্ত ৫ জন হলেন- আড়াইআনী বাজারের বাসিন্দা সাবেক পৌর মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল হালিম উকিল, আড়াইআনী বাজারের অপর বাসিন্দা ইসমাইল হোসেন ও তার ছেলে ইশতিয়াক আহমেদ, একই এলাকার আমিনুল ইসলাম এবং শহরের বাজার ছিটপাড়া মহল্লার আব্দুল মান্নান। এরমধ্যে আব্দুল হালিম উকিল রাজধানীর উত্তরায় কুয়েত মৈত্রী হাসপাতালে আইসিইউতে রয়েছেন বলে পারিবারিক সূত্র নিশ্চিত করেছে। তার অবস্থা অনেকটা সংকটাপন্ন। অন্যরা বাড়িতে আইসোলেশনে রয়েছেন।
এর আগে গত ১৫ এপ্রিল থেকে ২৪ জুন পর্যন্ত নালিতাবাড়ী উপজেলায় মোট আক্রান্তের সংখ্যা ছিল ৪২ জনে। এরমধ্যে মৃত্যু হয়েছে একজনের। সুস্থ হয়েছেন ২১ জন। চিকিৎসাধীন রয়েছেন ২৫ জন। তবে সরকারীভাবে নমুনা সংগ্রহ হয়নি এমন একজনের করোনা উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে। যা নিয়ে মোট আক্রান্ত দাড়ায় ৪৮ জনে এবং মৃত্যু দাড়ায় ২ জনে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com