1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০৮:৩৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
পুলিশের উচ্চপর্যায়ে রদবদল, ঢাকায় নতুন ডিআইজি জামায়াত নেতার ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় নালিতাবাড়ীতে প্রতিবাদ মিছিল নালিতাবাড়ীতে মাদকবিরোধী আলোচনা সভা অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক মারা গেছেন পূর্বধলায় প্রশাসনের সেবার মানোন্নয়নে দিকনির্দেশনা, বিভিন্ন সহায়তা ও ক্রীড়া সামগ্রী বিতরণ নকলায় মাদক, দুর্নীতি ও বাল্যবিবাহের বিরুদ্ধে প্রতিবাদ ও আলোচনা সভা নালিতাবাড়ীতে মাদকবিরোধী সচেতনতামূলক আলোচনা সভা জুনে দেশজুড়ে ৪৭২ সড়ক দুর্ঘটনায় নিহত ৪৩৮ ৭৩ হাজার ৫০০ টাকায় বিক্রি হলো পদ্মার ৩৫ কেজির কাতল মাছ সরকারি অনুষ্ঠানের ব্যানার-ফেস্টুনে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার নিষিদ্ধ

উত্তর প্রদেশে নিষিদ্ধ হতে পারে মুসলিমপন্থী সংগঠন ‘পিএফআই’

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ২ জানুয়ারী, ২০২০

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের উত্তর প্রদেশে বিতর্কিত নাগরিকত্ব আইন (সিএএ)-এর প্রতিবাদে বিক্ষোভের জেরে নিষিদ্ধ হতে পারে মুসলিমপন্থী সংগঠন পপুলার ফ্রন্ট অব ইন্ডিয়া (পিএফআই)।

দেশটির সংবাদমাধ্যম আনন্দবাজার জানায়, বুধবার উত্তরপ্রদেশ পুলিশের ডিজিপি ওপি সিংহ জানান, পপুলার ফ্রন্ট অব ইন্ডিয়াকে নিষিদ্ধ ঘোষণার আর্জি জানিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে চিঠি পাঠানো হয়েছে।

উত্তরপ্রদেশ পুলিশ ও গোয়েন্দাদের দাবি, অধিকাংশ জায়গাতেই বিক্ষোভের নেতৃত্বে ছিল পিএফআই সংগঠন। তারা পরিকল্পনামাফিক ভাঙচুর, অগ্নি সংযোগ, পুলিশের ওপর আক্রমণ, সরকারি সম্পত্তি নষ্ট করেছে ওই সংগঠনের সদস্যরা।

পুলিশের ওই প্রতিবেদনের ভিত্তিতেই পিএফআই সংগঠনকে উত্তরপ্রদেশে নিষিদ্ধ করার আর্জি জানিয়েছে মুখ্যমন্ত্রী যোগী সরকারের নেতৃত্বাধীন সরকার।

পুলিশের ডিজি ও পি সিংহ বলেন,‘‘বিক্ষোভে সরাসরি যুক্ত থাকার অভিযোগে সংগঠনের উত্তর প্রদেশের প্রধান ওয়াসিম-সহ ১৬ জন গ্রেফতার হয়েছিল। তাদের জিজ্ঞাসাবাদ এবং অন্যান্য গোয়েন্দা তথ্যের উপর ভিত্তি করেই এই দাবি জানানো হয়েছে।’’

অন্যদিকে রাজ্যের উপ-মুখ্যমন্ত্রী কেশব প্রসাদ মৌর্য বলেন,‘সিএএ বিরোধী মিছিলে বড় আকারের ক্ষয়ক্ষতির পিছনে পিএফআই-এর হাত ছিল। এই ধরনের সংগঠনকে বাড়তে দেওয়া যায় না। নিষিদ্ধ জঙ্গি সংগঠন স্টুডেন্টস ইসলামিক মুভমেন্ট অব ইন্ডিয়া বা সিমির-ই অন্য রূপ।’’

তবে পিএফআই এক বিবৃতিতে পুলিশের তোলা অভিযোগ অস্বীকার করেছে। বিবৃতিতে বলা হয়েছে, ‘‘অসাংবিধানিক সিএএ-র বিরুদ্ধে যে ভাবে প্রতিবাদ-বিক্ষোভ হয়েছে, স্বাধীনতার পর এত বড় কোনও আন্দোলন আর হয়নি।’’ তাদের অভিযোগ, বিজেপি শাসিত রাজ্যগুলিতে দমন-পীড়ন চলছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com