1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ১১:২৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নতুন ৪ মন্ত্রী ও ২ প্রতিমন্ত্রীকে শপথ পড়ালেন রাষ্ট্রপতি শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন নতুন চার মুখ, রাতে শপথ মাদকবিরোধী স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে মাদকসহ দুই মাদক কারবারিকে ধরে পুলিশে সোপর্দ জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানালেন নবনির্বাচিত রাষ্ট্রপতি নালিতাবাড়ীতে কৃষক-কৃষাণীর মাঝে কাঁঠালের চারা বিতরণ ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে ইসলামী আন্দোলনের বিক্ষোভ নকলায় মাছ ধরতে গিয়ে স্রোতে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার ভুয়া খবর বিষয়ক সতর্কবার্তা দিলো ভারতীয় হাইকমিশন শেরপুরে করাতকলে ৫ হাজার টাকা জরিমানা

৭ বছর আগে ডিম্বাণু সংরক্ষণ: বিয়ে-বাচ্চা নিয়ে সুখবর দিলেন এশা

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ১৪ মে, ২০২৪

বিনোদন ডেস্ক : ভারতীয় সিনেমার আলোচিত অভিনেত্রী এশা গুপ্তা। বেশ কিছু বলিউড ও দক্ষিণী সিনেমায় অভিনয় করে প্রশংসা কুড়িয়েছেন। ব্যক্তিগত জীবনে এখনো অবিবাহিত ৩৮ বছর বয়সি এই অভিনেত্রী। বিয়ে না করলেও ভীষণভাবে সন্তান চান এশা। এজন্য ৭ বছর আগে ডিম্বাণু সংরক্ষণ করে রেখেছেন এশা।

স্প্যানিশ উদ্যোক্তা ম্যানুয়েলের সঙ্গে সম্পর্কে রয়েছেন এশা গুপ্তা। দীর্ঘ পাঁচ বছর ধরে চুটিয়ে প্রেম করছেন তারা। বম্বে টাইমসকে দেওয়া সাক্ষাৎকারে এশা গুপ্তা বলেন, ‘২০১৭ সালে আমি ডিম্বাণু সংরক্ষণ করেছি। তখন ম্যানুয়েলের সঙ্গে আমার পরিচয় হয়নি। আমি খুবই স্মার্ট ছিলাম। ম্যানুয়েলের সঙ্গে পরিচয় হওয়ার আগের সাড়ে ৩ বছর একা ছিলাম। ভাগ্যক্রমে ম্যানুয়েলের সঙ্গে আমার পরিচয় হয়। আমরা জানতাম, আমরা সম্পর্কের দিকে এগিয়ে যাচ্ছি। নট ডেটিং। আমরা এটাও বুঝতে পারছিলাম, আমাদের শেষ গন্তব্য বিয়ে। আমরা বিয়ে করতে চাই, আমরা সন্তান চাই। আমি বাচ্চাদের খুব ভালোবাসি।’

এশা চান তার সন্তান প্রেমিক ম্যানুয়েল ও তার সংমিশ্রণে হোক। এ বিষয়ে এশা বলেন, ‘আমি ম্যানুয়েলকে বলে রেখেছি, আমি সন্তান চাই, যার চোখ তোমার মতো আর শরীরের রং আমার মতো হবে। সন্তানের জন্য ম্যানুয়েলকে আমি বিয়ে করতে চাই।’

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com