1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০৭:১৮ অপরাহ্ন

চট্টগ্রামে ফিরলেন এমভি আবদুল্লাহর ২৩ নাবিক

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ১৪ মে, ২০২৪
চট্টগ্রাম: সোমালিয়ার জলদস্যু কবলমুক্ত জাহাজ ‘এমভি আবদুল্লাহ’র ২৩ নাবিক চট্টগ্রাম পৌঁছেছেন। মঙ্গলবার বিকেল ৪টা ১৬ মিনিটে কক্সবাজারের কুতুবদিয়ায় থেকে চট্টগ্রামে এসে পৌঁছান। নাবিকদের সংবর্ধনা দিতে নানা ধরনের আয়োজন করেছে বন্দর কর্তৃপক্ষ। এছাড়া তাদের বরণে আত্মীয় স্বজনসহ সাধারণ মানুষও উপস্থিত হয়েছেন।

নোঙর করার পর জাহাজে থেকেই উচ্ছ্বাস প্রকাশ করেন নাবিকরা। বিষয়টি নিশ্চিত করেছেন কবির গ্রুপের মিডিয়া উপদেষ্টা মিজানুল ইসলাম।

মোজাম্বিক থেকে কয়লা নিয়ে সংযুক্ত আরব আমিরাতে যাওয়ার পথে গত ১২ মার্চ ভারত মহাসাগরে সোমালি জলদস্যুর কবলে পড়ে এমভি আব্দুল্লাহ। প্রায় এক মাস পর জিম্মি দশা থেকে মুক্ত হয় জাহাজটি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com