1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৮:৩১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নতুন ৪ মন্ত্রী ও ২ প্রতিমন্ত্রীকে শপথ পড়ালেন রাষ্ট্রপতি শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন নতুন চার মুখ, রাতে শপথ মাদকবিরোধী স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে মাদকসহ দুই মাদক কারবারিকে ধরে পুলিশে সোপর্দ জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানালেন নবনির্বাচিত রাষ্ট্রপতি নালিতাবাড়ীতে কৃষক-কৃষাণীর মাঝে কাঁঠালের চারা বিতরণ ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে ইসলামী আন্দোলনের বিক্ষোভ নকলায় মাছ ধরতে গিয়ে স্রোতে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার ভুয়া খবর বিষয়ক সতর্কবার্তা দিলো ভারতীয় হাইকমিশন শেরপুরে করাতকলে ৫ হাজার টাকা জরিমানা

শ্রীবরদীতে হতদরিদ্রদের মাঝে আর্থিক সহায়তা প্রদান

  • আপডেট টাইম :: শনিবার, ২৭ জুন, ২০২০

শ্রীবরদী (শেরপুর) : শেরপুরের শ্রীবরদীতে সৃষ্ট মহামারী দুর্যোগ করোনা ভাইরাস মোকাবেলায় কর্মহীন অসহায় দরিদ্রদের মাঝে আর্থিক সহায়তা প্রদান করেছে বেসরকারি সংস্থা কারিতাসের সুফল-২ প্রকল্পের সাড়াদান কর্মসূচী।
শুক্রবার উপজেলার বাবেলাকোনা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে সামাজিক দূরত্ব বজায় রেখে কারিতাসের বাস্তবায়নে স্থায়ীত্বশীল খাদ্য ও জীবিকায়ন নিরাপত্তা (সুফল-২) প্রকল্পের অধীনে জীবিকায় ক্ষতিগ্রস্ত অতিদরিদ্র ১শ ৩৮ জন সদস্যদের মাঝে ১ হাজার ৬শ করে টাকা আর্থিক সহায়তা প্রদান করা হয়। এ উপলক্ষে সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কারিতাস ময়মনসিংহ অঞ্চলের আঞ্চলিক পরিচালক অপূর্ব ম্রং।
কারিতাসের সীডস প্রকল্পের উপজেলা কো-অর্ডিনেটর সত্তজিত মৃ এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা ট্রাইবাল ওয়েল ফেয়ার এসোসিয়েশনের চেয়ারম্যান প্রাঞ্জল এম সাংমা ও ইউপি চেয়ারম্যান আব্দুর রেজ্জাক মজনু। অনুষ্ঠানে করোনার বর্তমান পরিস্থিতি ও প্রয়োজনীয় দিক তুলে ধরে স্বাগত বক্তব্য রাখেন সুফল-২ প্রকল্পের জুনিয়র প্রোগ্রাম অফিসার সুরঞ্জন রাকসাম। সভায় করোনা প্রতিরোধে নানা দিক তুলে ধরে বক্তব্য রাখেন উপজেলা ট্রাইবাল ওয়েল ফেয়ার এসোসিয়েশনের ভাইস চেয়ারম্যান লেবানুস ম্রং, সুফল-২ প্রকল্পের বকশিগঞ্জ উপজেলা প্রোগ্রাম অফিসার বিকাশ ঘাগড়া, জুনিয়র ফিল্ড এ্যাসিস্ট্যান্ড বিনয় চিশিম প্রমুখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com