1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৬:০৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বিশ্বদরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া: প্রধানমন্ত্রী রাজধানীর ৩০০ ফিটে ‘ডাকাতি’র ভিডিও ভাইরাল, আসলে কী ঘটেছিল অপরাধীর কোনো রাজনৈতিক পরিচয় বিবেচ্য হবে না: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ শ্রীবরদীতে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় দুই কিশোর আটক, ৩ সহযোগীর বিরুদ্ধে মামলা সরকারি প্রায় ৫০টি কারখানায় বেসরকারি বিনিয়োগ আহ্বান করা হবে: বাণিজ্যমন্ত্রী নালিতাবাড়ীতে আমন ধান সংগ্রহ উদ্বোধন নালিতাবাড়ীতে অঙ্গীকার ফাউন্ডেশনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ সোহেল খানকে শেষ বিদায় জানাতে গ্রামের বাড়িতে জনতার ঢল শ্রীবরদীতে তেলের ওজন কম, দুই ব্যবসায়ীকে জরিমানা নকলায় আমন ধান-চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন

নালিতাবাড়ীতে আরও ৩ জনসহ মোট আক্রান্ত ৫০, ভয়াবহ আড়াইআনী

  • আপডেট টাইম :: শনিবার, ২৭ জুন, ২০২০

নালিতাবাড়ী (শেরপুর) : শুক্রবার রাতে জেলা স্বাস্থ্য বিভাগের দেওয়া তথ্যমতে নালিতাবাড়ীতে আরও ৩ জন নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত বলে শনাক্ত হয়েছেন। এরা হলেন- শহরতলী কাপাশিয়া গ্রামের মুক্তার হোসেন ও আড়াইআনী বাজারের বাসিন্দা একই বাড়ির দুই নারী।
এ নিয়ে ১৫ এপ্রিল থেকে শুক্রবার (২৬ জুন) পর্যন্ত নালিতাবাড়ীতে মোট আক্রান্তের সংখ্যা দাড়াল ৫০ জনে। এরমধ্যে স্বাস্থ্য বিভাগ কর্তৃক ঘোষিত সুস্থ হয়েছেন ২১ জন, চিকিৎসাধীন রয়েছেন ২৮ জন এবং মারা গেছেন ১জন। তবে স্বাস্থ্য বিভাগের নমুনার বাইরে করোনা উপসর্গ নিয়ে আরও একজনের মৃত্যুর ঘটনা রয়েছে। সুস্থ হওয়ার সংখ্যা ২৫ জন বলে জানা গেছে।
এদিকে উপজেলা স্বাস্থ্য বিভাগ জানায়, আড়াইআনী বাজার তথা আশপাশের এলাকায় প্রতি দশজনের নমুনা থেকে প্রায় ৮ জনের করোনা পজেটিভ আসতে শুরু করেছে। এদিক থেকে উপজেলার সবচেয়ে ভয়াবহ পরিস্থিতি চলছে আড়াইআনী ও আশপাশের মহল্লায়। আর দ্বিতীয় ধাপে রয়েছে ছিটপাড়া মহল্লা। এছাড়াও শহরের প্রতিটি মহল্লাতেই ইতিমধ্যেই একাধিক করোনা রোগী শনাক্ত হয়েছে। সবদিক মিলিয়ে নালিতাবাড়ী শহরে রেড জোন অবস্থা বিরাজ করছে। শহরে এ পর্যন্ত আক্রান্তের সংখ্যা ৪২ জন। তবে এখনও পর্যন্ত প্রশাসনিকভাবে শহরকে রেড জোন ঘোষণা না করা এবং স্বাস্থ্যবিধি মানতে কড়াকড়ি না করায় ও সবকিছু সীমিত করতে কঠোর না হওয়ায় অনেকেই অসন্তোষ ও শঙ্কা প্রকাশ করেছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com