1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শনিবার, ১৩ জুন ২০২৬, ০২:৫৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
শ্রীবরদীতে বিজ্ঞান ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত সীমান্তে ভারতীয় ‘পুশইন’ চেষ্টার প্রতিবাদে নালিতাবাড়ীতে বিক্ষোভ-সমাবেশ ইসলামী ব্যাংকে কোনো ধরনের অবৈধ হস্তক্ষেপ হয়নি, আতঙ্কিত হবেন না: গভর্নর হঠাৎ বিশ্বজুড়ে ফেসবুক ডাউন, আইডি-মেসেঞ্জার অটো লগআউট পে-স্কেল বাস্তবায়নের কারণ জানালেন অর্থমন্ত্রী মালিকপক্ষের অঘোষিত সিদ্ধান্তে লোড-আনলোড বন্ধ রয়েছে নাকুগাঁও স্থলবন্দরে বিশ্বকাপে নামার আগে আর্জেন্টিনা শিবিরে দুঃসংবাদ শ্রীবরদী সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় গাঁজা উদ্ধার বিশ্বকাপ উপলক্ষে নিরাপদে পতাকা উত্তোলনের আহ্বান গোলাম কিবরিয়ার শিক্ষা ও কঠোর পরিশ্রমেই উন্নতির শিখরে পৌঁছানো সম্ভব: মির্জা ফখরুল

২৪ ঘণ্টায় করোনায় প্রাণ গেলো ৩৪ জনের, আক্রান্ত ৩৫০৪ জন

  • আপডেট টাইম :: শনিবার, ২৭ জুন, ২০২০

ঢাকা: করোনাভাইরাসের উপসর্গ এবং আক্রান্ত হয়ে প্রতিদিনই ঝরছে তাজা প্রাণ, দীর্ঘ হচ্ছে মৃত্যুর মিছিল। প্রাণঘাতী এ ভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় আরও ৩৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো ১ হাজার ৬৯৫ জনে।

গত ২৪ ঘণ্টায় আরও ৩ হাজার ৫০৪ জন করোনায় আক্রান্ত হয়েছে। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা ১ লাখ ৩৩ হাজার ৯৭৮ জনে দাঁড়িয়েছে। পরীক্ষা অনুযায়ী শনাক্তের হার ২৩. ১২ শতাংশ।

শনিবার (২৭ জুন) মহাখালী থেকে নিয়মিত অনলাইনে স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানান স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

অধ্যাপক ডা. নাসিমা সুলতানা বলেন, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১ হাজার ১৮৫ জন এ পর্যন্ত মোট সুস্থ হয়েছে ৫৪ হাজার ৩১৭ জন। আক্রান্ত বিবেচনায় সুস্থতার হার ১৮.৮১ শতাংশ।

তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ১৫ হাজার ৫৯টি, পরীক্ষা করা হয়েছে ১৫ হাজার ১৫৭ টি। মোট পরীক্ষা করা হয়েছে ৭ লাখ ১২ হাজার ৫৮টি।

মৃত্যুদের মধ্যে ৩২ জন পুরুষ, ২ জন নারী। এর মধ্যে ১৩ জন ঢাকা বিভাগের, ১০ জন চট্টগ্রামের, খুলনায় ও সিলেটে ৪ জন করে, রংপুরে ২ জন।

বয়সভিত্তিক বিশ্লেষণে ২১ থেকে ৩০ বছরের মধ্যে ১ জন, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে ১ জন,  ৪১ থেকে ৫০ বয়সের মধ্যে ৬ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ৬ জন, ৬১ থেকে ৭০ বছরের মধ্যে ১৩ জন, ৭১ থেকে ৮০ বছরের মধ্যে ৭ জন।

২৪ ঘণ্টায় আইসোলেশনে নেওয়া হয় ৭২৬ জন। বর্তমানে আইসোলেশনে রয়েছে ১৪ হাজার ২৬৭ জন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com