1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৬:৫২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
শাহজালাল মাজারের দানবাক্সে ১৭ লাখ টাকা ছাড়াও মিলল স্বর্ণ ও বিদেশি মুদ্রা গুজব-অপপ্রচার রোধে দায়িত্বশীল হওয়ার আহ্বান ইউএনওর ভারতে কোচিং সেন্টারে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ১৩ সংসদের সবাইকে ১০ কেজি করে আম উপহার দিলেন জামায়াত আমির শেরপুরে হেরোইনসহ যুবক আটক সংসদ ভবনে ফাটল ও চুইয়ে পড়ে বৃষ্টির পানি, স্পিকারের দৃষ্টি আকর্ষণ ঢাকায় কালিমার পতাকা অবমাননার প্রতিবাদে নালিতাবাড়ীতে মোটরসাইকেল শোভাযাত্রা পরীক্ষা ভারতে, কেন্দ্র আমিরাত: পরীক্ষার্থীর মাথায় হাত! আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী: ৬ জেলায় সেনা মোতায়েনের সিদ্ধান্ত ইসরায়েল ছাড়া যুক্তরাষ্ট্রের অস্তিত্ব থাকতো না: মার্কিন রাষ্ট্রদূত

ওবামা কিছু না করেই নোবেল পেয়েছেন, অভিযোগ ট্রাম্পের

  • আপডেট টাইম :: শুক্রবার, ১০ অক্টোবর, ২০২৫

আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার পূর্বসূরি বারাক ওবামার নোবেল শান্তি পুরস্কার প্রাপ্তির তীব্র সমালোচনা করেছেন। ট্রাম্প অভিযোগ করেছেন, ওবামা তার দায়িত্বের মাত্র কয়েক মাসের মাথায় এই মর্যাদাপূর্ণ পুরস্কারটি পেয়েছিলেন ‘কিছুই না করার জন্য’।

বৃহস্পতিবার (৯ অক্টোবর) হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে নোবেল শান্তি পুরস্কার ঘোষণার মাত্র কয়েক ঘণ্টা আগে ট্রাম্প বলেন, ‘তিনি (ওবামা) এটা (নোবেল পুরস্কার) পেয়েছেন কিছুই না করার জন্য। এমনকি ওবামা জানতেন না তিনি কী জন্য নির্বাচিত হয়েছেন এবং তারা (নোবেল কমিটি) ওবামাকে এটা দিয়েছে আমাদের দেশকে ধ্বংস করা এবং অন্য কিছুই না করার জন্য।’

উল্লেখ্য, ২০০৯ সালে ওবামা তার প্রথম মেয়াদের মাত্র আট মাস পূর্ণ করার সময়ই এই পুরস্কার পান, যা সেসময়ও অনেককে হতবাক করেছিল এবং নানা আলোচনার জন্ম দিয়েছিল।

এদিকে, ট্রাম্প গাজায় শান্তি প্রতিষ্ঠা এবং ‘আটটি যুদ্ধ’ শেষ করার ক্ষেত্রে নিজের কৃতিত্বের কথা তুলে ধরেছেন। ইসরায়েল ও হামাসের মধ্যে ঐতিহাসিক শান্তি চুক্তি চূড়ান্ত হওয়ার পর ট্রাম্প সাংবাদিকদের বলেন, ‘আমি আটটি যুদ্ধ বন্ধ করেছি, যা আগে কখনও হয়নি।’

তবে তিনি দাবি করেছেন, তিনি এসব কাজ কোনো পুরস্কারের জন্য করেননি। ট্রাম্প বলেন, ‘কিন্তু তাদের (নোবেল কমিটি) যা করার তাই করতে হবে। তারা যা-ই করুক না কেন, ঠিক আছে। আমি এটা জানি: আমি পুরস্কারের জন্য এসব করিনি, করেছি কারণ আমি অনেক জীবন বাঁচিয়েছি।’

সূত্র: এনডিটিভি

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com