1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৪:১৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা করল যুক্তরাষ্ট্র শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত পদ্মায় জেলের জালে সাড়ে ১৮ কেজি ওজনের বিশাল কাতল, অর্ধলাখে বিক্রি আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আট বিভাগীয় শহরে ক্যানসার সেন্টারসহ ১০ প্রকল্প অনুমোদন ভোটার সংখ্যা ছাড়াল ১২ কোটি ৯২ লাখ, ইউপি নির্বাচনের সংলাপে ডাক পাবে ৫৫ দল শেরপুরে শিশু ধর্ষণ মামলার পলাতক আসামি ঈশ্বরগঞ্জ থেকে গ্রেপ্তার ঝিনাইগাতীতে বিজিবির অভিযানে ২৮০ বোতল ভারতীয় মদ জব্দ সচিবালয়ে মোবাইল কোর্ট পরিচালনার ক্ষমতা পেলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ৩ উপসচিব ফলকে স্ত্রীরও নাম, সরকারি স্থাপনা উদ্বোধন করলেন না বিভাগীয় কমিশনার

সেবালোসের অন্তিম মুহূর্তের গোলে সেমিফাইনালে আর্সেনাল

  • আপডেট টাইম :: রবিবার, ২৮ জুন, ২০২০

স্পোর্টস ডেস্ক : এফএ কাপের কোয়ার্টার ফাইনালে আর্সেনালকে ভড়কে দিয়েছিলো শেফিল্ড ইউনাইটেড। একেবারে অন্তিম মুহূর্ত পর্যন্ত লড়াই করেছে তারা। যখন ম্যাচ অতিরিক্ত সময়ে গড়ানোর দ্বারপ্রান্তে, তখন দানি সেবালোস গোল করে সেমিফাইনালে তোলেন আর্সেনালকে। শেষ চারে ম্যানচেস্টার ইউনাইটেডের মুখোমুখি হবে গার্নার্সরা।

ব্রামোল লেনে বাংলাদেশ সময় রোববার রাতে ২৫ মিনিটেই এগিয়ে যায় আর্সেনাল। এ সময় পেনাল্টি পায় তারা। পেনাল্টি থেকে গোল করে দলকে এগিয়ে নেন নিকোলাস পেপে। এটি ছিলো চলতি মৌসুমে তার অষ্টম গোল। পেপের গোলে এগিয়ে থেকে প্রথমার্ধের খেলা শেষ করে প্রিমিয়ার লিগের ঐতিহ্যবাহী ক্লাবটি।

বিরতির পর ৮৬ মিনিট পর্যন্ত এগিয়ে থাকে আর্সেনাল। ৮৭ মিনিটে শেফিল্ডের ডেভিড ম্যাকগোল্ডরিক গোল করে সমতা ফেরান। জমিয়ে তোলেন ম্যাচ। সবাই যখন ধরেই নিয়েছিল ম্যাচটি অতিরিক্ত সময়ে গড়াতে যাচ্ছে ঠিক তখন (৯০+১) পাল্টা আক্রমণে গোল করেন দানি সেবালোস। তাকে গোলে সহায়তা করেন হেন্ডারসন। তাতে নিশ্চিত হয় ২-১ ব্যবধানের জয়। নিশ্চিত হয় সেমিফাইনাল।

ম্যাচ শেষে আর্সেনালের জার্মান সেন্টার ব্যাক শোধরান মুস্তাফি বলেছেন, ‘আজ আমরা হাল ছাড়িনি। এমনকি ৮৭ মিনিটে গোল হজম করার পরও না। ওই গোলটি হওয়ার পর আমরা অতিরিক্ত সময়ের জন্য প্রস্তুতি নিতে শুরু করেছিলাম। আমরা শেষ পর্যন্ত লড়াই করার জন্য প্রস্তুত ছিলাম। দিনশেষে আমরা পুরস্কৃত হয়েছি।’

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com