1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শনিবার, ১৩ জুন ২০২৬, ০২:৫৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
শ্রীবরদীতে বিজ্ঞান ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত সীমান্তে ভারতীয় ‘পুশইন’ চেষ্টার প্রতিবাদে নালিতাবাড়ীতে বিক্ষোভ-সমাবেশ ইসলামী ব্যাংকে কোনো ধরনের অবৈধ হস্তক্ষেপ হয়নি, আতঙ্কিত হবেন না: গভর্নর হঠাৎ বিশ্বজুড়ে ফেসবুক ডাউন, আইডি-মেসেঞ্জার অটো লগআউট পে-স্কেল বাস্তবায়নের কারণ জানালেন অর্থমন্ত্রী মালিকপক্ষের অঘোষিত সিদ্ধান্তে লোড-আনলোড বন্ধ রয়েছে নাকুগাঁও স্থলবন্দরে বিশ্বকাপে নামার আগে আর্জেন্টিনা শিবিরে দুঃসংবাদ শ্রীবরদী সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় গাঁজা উদ্ধার বিশ্বকাপ উপলক্ষে নিরাপদে পতাকা উত্তোলনের আহ্বান গোলাম কিবরিয়ার শিক্ষা ও কঠোর পরিশ্রমেই উন্নতির শিখরে পৌঁছানো সম্ভব: মির্জা ফখরুল

দেশে ২৪ ঘণ্টায় ঝরলো ৪৩ প্রাণ, শনাক্ত ৩৮০৯

  • আপডেট টাইম :: রবিবার, ২৮ জুন, ২০২০

ঢাকা: বৈশ্বিক মহামারি করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা কোটি ছাড়িয়েছে। একই সঙ্গে পাল্লা দিয়ে মৃত্যুর মিছিলে যোগ হয়েছে ৫ লাখেরও বেশি প্রাণ। জীবন ধংসকারী এ ভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় ৪৩ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো ১ হাজার ৭৩৮ জনে।

গত ২৪ ঘণ্টায় আরও ৩ হাজার ৮০৯ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা ১ লাখ ৩৭ হাজার ৭৮৭ জনে দাঁড়িয়েছে। পরীক্ষা অনুযায়ী শনাক্তের হার ২১.০৫ শতাংশ।

রোববার (২৮ জুন) মহাখালী থেকে নিয়মিত অনলাইনে স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানান স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছে ১ হাজার ৪০৯ জন এ পর্যন্ত মোট সুস্থ হয়েছে ৫৫ হাজার ৭২৭ জন। আক্রান্ত বিবেচনায় সুস্থতার হার ৪০.৪৪ শতাংশ।

তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় ৬৫টি ল্যাবে নমুনা সংগ্রহ করা হয়েছে ১৭ হাজার ৩৪টি, আগের নমুনাসহ পরীক্ষা করা হয়েছে ১৮ হাজার ৯৯টি। মোট পরীক্ষা করা হয়েছে ৭ লাখ ৩০ হাজার ১৯৭টি।

মৃত্যুদের মধ্যে ৩১ জন পুরুষ, ১২ জন নারী। এর মধ্যে ২১ জন ঢাকা বিভাগের, ১০ জন চট্টগ্রামের, খুলনায় ও সিলেটে ৩ জন করে, রাজশাহী ও বরিশাল বিভাগে দুই জন করে এবং রংপুর ও ময়মনসিংহে ১ জন করে।

বয়সভিত্তিক বিশ্লেষণ করে নাসিমা সুলতানা বলেন, ২১ থেকে ৩০ বছরের মধ্যে দুই জন, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে ১ জন,  ৪১ থেকে ৫০ বয়সের মধ্যে ৭ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ১৩ জন, ৬১ থেকে ৭০ বছরের মধ্যে ১২ জন, ৭১ থেকে ৮০ বছরের মধ্যে ৭ জন এবং ৮১ থেকে ৯০ বছরের মধ্যে একজন।

মৃতদের মধ্যে হাসপাতালে মারা গেছেন ৩০ জন ও বাসায় ১২ জন। মৃত অবস্থায় হাসপাতালে এসেছেন একজন। এছাড়া গত ২৪ ঘণ্টায় আইসোলেশনে নেওয়া হয় ৭১৭ জন। বর্তমানে আইসোলেশনে রয়েছে ১৪ হাজার ৬২৩ জন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com