1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৬:২০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বিশ্বদরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া: প্রধানমন্ত্রী রাজধানীর ৩০০ ফিটে ‘ডাকাতি’র ভিডিও ভাইরাল, আসলে কী ঘটেছিল অপরাধীর কোনো রাজনৈতিক পরিচয় বিবেচ্য হবে না: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ শ্রীবরদীতে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় দুই কিশোর আটক, ৩ সহযোগীর বিরুদ্ধে মামলা সরকারি প্রায় ৫০টি কারখানায় বেসরকারি বিনিয়োগ আহ্বান করা হবে: বাণিজ্যমন্ত্রী নালিতাবাড়ীতে আমন ধান সংগ্রহ উদ্বোধন নালিতাবাড়ীতে অঙ্গীকার ফাউন্ডেশনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ সোহেল খানকে শেষ বিদায় জানাতে গ্রামের বাড়িতে জনতার ঢল শ্রীবরদীতে তেলের ওজন কম, দুই ব্যবসায়ীকে জরিমানা নকলায় আমন ধান-চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন

কুয়াকাটায় মাছ ধরা নিয়ে দুই গ্রুপের সংঘর্ষে আহত ৮

  • আপডেট টাইম :: রবিবার, ২৮ জুন, ২০২০

কলাপাড়া (পটুয়াখালী) : কুয়াকাটায় মাইটভাংগা স্লুইচ গেটে জাল পাতাকে কেন্দ্র করে আধিপত্য বিস্তার করে দুই পক্ষের সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ৮ জন আহত হয়েছে।
গতকাল শনিবার দুপুরের পর বাক-বিতন্ডার একপর্যায়ে সংর্ঘষে জড়িয়ে পড়ে। সংর্ঘষে আহতরা হলেন- আলতাফ হাওলাদার (৫৫), অপু গাজী (২৬), ইমন (২২), ওহাব গাজী (৪১), শামিম খান (৩৪), ফরিদ (২৬), নেছার (১৯), হাসান (২০)।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, দীর্ঘদিন ধরে মামা আলতাফ হাওলাদার ও ভাগ্নে মোশারেফ অবৈধভাবে পানি উন্নয়ন বোর্ডের স্লুইচ গেট দখল করে মাছ ধরতো। সম্প্রতি আলতাফ হাওলাদারকে উৎখাত করে অপু গাজী স্লইচ গেটে জাল পেতে মাছ ধরে। শনিবার দিনে কে বা কারা অপু গাজীর জাল কেটে দেয়ায় আলতাফ হাওলাদার ও তার ছেলেদের দায়ী করে গালিগালাজ করে। পরবর্তীতে আলতাফ হাওলাদারের ছেলে নেছার পানি আনতে গেলে তাকে মারধর করে অপু গাজী। এ নিয়ে আকষ্মিক উভয়পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়লে দুই গ্রুপের ৮ জন আহত হয়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে তুলাতলী হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেয়। পরে উন্নত চিকিৎসার জন্য অপু গাজী ও ফরিদকে কলাপাড়া উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়।
অপরদিকে প্রতিপক্ষের নেছার ও হাসানকে পটুয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে আহতদের পারিবারিক সূত্র জানিয়েছে।
মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: মনিরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সংঘর্র্ষের ঘটনা শুনে পুলিশ পাঠিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। আভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেয়া হব।
– রাসেল কবির মুরাদ

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com