1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৯:২৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নতুন ৪ মন্ত্রী ও ২ প্রতিমন্ত্রীকে শপথ পড়ালেন রাষ্ট্রপতি শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন নতুন চার মুখ, রাতে শপথ মাদকবিরোধী স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে মাদকসহ দুই মাদক কারবারিকে ধরে পুলিশে সোপর্দ জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানালেন নবনির্বাচিত রাষ্ট্রপতি নালিতাবাড়ীতে কৃষক-কৃষাণীর মাঝে কাঁঠালের চারা বিতরণ ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে ইসলামী আন্দোলনের বিক্ষোভ নকলায় মাছ ধরতে গিয়ে স্রোতে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার ভুয়া খবর বিষয়ক সতর্কবার্তা দিলো ভারতীয় হাইকমিশন শেরপুরে করাতকলে ৫ হাজার টাকা জরিমানা

হালুয়াঘাটে একদিনে করোনায় আক্রান্ত ২০ জন: মোট আক্রান্ত ৫১

  • আপডেট টাইম :: সোমবার, ২৯ জুন, ২০২০

হালুয়াঘাট (ময়মনসিংহ) : ময়মনসিংহের হালুয়াঘাটে এবারও ইউএনও অফিসের স্টাফ, ব্যাংকার ও কৃষি অফিসের স্টাফসহ করোনায় আক্রান্ত হলো আরও ২০ জন। এ নিয়ে হালুয়াঘাটে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৫১ জনে। এ বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মুনির আহমেদ।

গত কয়েক দিনে হালুয়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নমুনা সংগ্রহের কর্ণার থেকে উপসর্গ ছাড়াই পাঠানো নমুনা পরীক্ষার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজের মাইক্রোবায়োলজি বিভাগের পিসিআর ল্যাবে নেওয়া হয়। পরে রোববার (২৮ জুন) রাত সাড়ে দশটার দিকে মোট ২০ জনের করোনা ভাইরাস পজিটিভ রিপোর্ট আসে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মুনির আহমেদ বলেন, একসাথে ২০ জন আক্রান্তের খবর এই প্রথম। তাই জনস্বার্থে সকল আক্রান্তদের ১৪ দিনের হোম কোয়ারেন্টাইনে থাকতে বলা হয়েছে এবং হাসপাতালে টেলিমেডিসিন সেবা চালু আছে। প্রয়োজনে আক্রান্ত রোগীদের টেলিমেডিসিন সেবা থেকে প্রয়োজনীয় সহযোগিতা নেওয়ার জন্য আহ্বান জানানো হলো।

উল্লেখ্য, গত ১৬ই এপ্রিল হালুয়াঘাটে প্রথম (কোভিড-১৯) করোনা রোগী শনাক্ত হয়।

– মুহা: মাসুদ রানা

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com