1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শনিবার, ১৩ জুন ২০২৬, ০২:৫৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
শ্রীবরদীতে বিজ্ঞান ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত সীমান্তে ভারতীয় ‘পুশইন’ চেষ্টার প্রতিবাদে নালিতাবাড়ীতে বিক্ষোভ-সমাবেশ ইসলামী ব্যাংকে কোনো ধরনের অবৈধ হস্তক্ষেপ হয়নি, আতঙ্কিত হবেন না: গভর্নর হঠাৎ বিশ্বজুড়ে ফেসবুক ডাউন, আইডি-মেসেঞ্জার অটো লগআউট পে-স্কেল বাস্তবায়নের কারণ জানালেন অর্থমন্ত্রী মালিকপক্ষের অঘোষিত সিদ্ধান্তে লোড-আনলোড বন্ধ রয়েছে নাকুগাঁও স্থলবন্দরে বিশ্বকাপে নামার আগে আর্জেন্টিনা শিবিরে দুঃসংবাদ শ্রীবরদী সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় গাঁজা উদ্ধার বিশ্বকাপ উপলক্ষে নিরাপদে পতাকা উত্তোলনের আহ্বান গোলাম কিবরিয়ার শিক্ষা ও কঠোর পরিশ্রমেই উন্নতির শিখরে পৌঁছানো সম্ভব: মির্জা ফখরুল

বুড়িগঙ্গায় লঞ্চডুবির ঘটনায় নিহত বেড়ে ৩০

  • আপডেট টাইম :: সোমবার, ২৯ জুন, ২০২০

ঢাকা: বুড়িগঙ্গা নদীতে অর্ধশতাধিক যাত্রী নিয়ে লঞ্চডুবির ঘটনায় এ পর্যন্ত ৩০ জনের লাশ উদ্ধার করা হয়েছে। নিখোঁজদের উদ্ধারে অভিযান চালাচ্ছেন ফায়ার সার্ভিস, কোস্টগার্ড ও নৌবাহিনীর সদস্যরা।

সোমবার (২৯ জুন) ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার রোজিনা আক্তার জানান, সোমবার দুপুর ১টা পর্যন্ত মোট ৩০ জনের লাশ উদ্ধার করা হয়েছে। এরমধ্যে ২৩ জন পুরুষ, পাঁচজন নারী ও দুইজন শিশু রয়েছে।

কোস্ট গার্ডের মিডিয়া বিভাগের কর্মকর্তা হায়াৎ ইবনে সিদ্দীক জানান, উদ্ধার হওয়া লাশগুলো ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের সামনে রাখা হয়েছে। সেখান থেকে স্বজনদের কাছে বুঝিয়ে দেওয়া হবে।

ফায়ার সার্ভিস সদর দপ্তরের সহকারী পরিচালক সালেহউদ্দিন জানান, যেখানে লঞ্চটি ডুবেছে সেখানে ৫০ ফুট গভীরতা রয়েছে। লঞ্চটি উদ্ধারে   নারায়ণগঞ্জ থেকে রওনা দিয়েছে বিআইডব্লিউটিএর একটি উদ্ধারকারী জাহাজ।

এদিকে, লঞ্চ ডুবে যাওয়ার খবরে নদীর দুই পাড়ে উৎসুক জনতা ভিড় করেছে। ভিড় করছেন ডুবে যাওয়া যাত্রীদের স্বজনরা।

আজ সকাল ১০টার দিকে ময়ূর-২ নামে যাত্রীবাহী একটি লঞ্চের সঙ্গে ধাক্কায় মর্নিং বার্ড নামে লঞ্চটি অর্ধশতাধিক যাতী নিয়ে ডুবে যায়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com