1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ১০:৩৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বন্যা ও পাহাড় ধসে সাত জেলায় প্রাণহানি বেড়ে ৫৪ সেমিফাইনালে আর্জেন্টিনার বিপক্ষে সাদা জার্সিতে নামবে ইংল্যান্ড বিশ্বকাপ থেকে বাদ পড়ার ২ মাসের মাথায় ডাচ রেফারির আকস্মিক মৃত্যু নতুন দায়িত্ব পেলেন স্বরাষ্ট্রমন্ত্রী ইরানে একের পর এক হামলা, শোনা যাচ্ছে বিস্ফোরণের শব্দ রাজশাহীর সঙ্গে সারা দেশের বাস চলাচল বন্ধ পানি মাড়িয়ে এইচএসসি পরীক্ষা, প্রধানমন্ত্রীর ফোনে বদলাল পরীক্ষাকেন্দ্র বাবুগঞ্জের জঙ্গলে সেনাবাহিনীর মহড়ায় প্রধানমন্ত্রী, দেখলেন অ্যান্টি-ড্রোন ব্যবস্থা আগামী এক বছরে ৪১ লাখ পরিবার ফ্যামিলি কার্ড পাবে: প্রধানমন্ত্রী বরিশাল পৌঁছেছেন প্রধানমন্ত্রী, অংশ নিয়েছেন বৃক্ষরোপণ কর্মসূচিতে

মেক্সিকোয় সুপারমার্কেটে বিস্ফোরণ, নিহত ২৩

  • আপডেট টাইম :: রবিবার, ২ নভেম্বর, ২০২৫

আন্তর্জাতিক ডেস্ক : মেক্সিকোয় একটি সুপারমার্কেটে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, এতে এখন পর্যন্ত ২৩ জন নিহত হয়েছে। রোববার (২ নভেম্বর) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, শনিবার সোনোরা রাজ্যের হারমোসিলোর কেন্দ্রে ওয়াল্ডোর একটি আউটলেটে এই বিস্ফোরণ ঘটে। এতে আহত হয়েছে আরও ১১ জন।

এক ভিডিও বার্তায় গভর্নর আলফোনসো দুরাজো বলেছেন, এখন পর্যন্ত ২৩ জন নিহতের খবর পাওয়া গেছে এবং আহত ১১ জনকে শহরের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

মেক্সিকান রেড ক্রসের প্রেসিডেন্টের বরাত দিয়ে স্থানীয় রেডিও স্টেশন উনিরাডিও সোনারো জানিয়েছে, নিহতদের মধ্যে পাঁচজন পুরুষ, চারজন কিশোর এবং দুইজন কিশোরী।

মেক্সিকোর প্রেসিডেন্ট বিস্ফোরণে নিহতদের পরিবার ও প্রিয়জনদের প্রতি আন্তরিক সমবেদনা জানিয়েছেন। দেশটির নিরাপত্তা কর্তৃপক্ষ এই ঘটনাকে কোনো হামলা বা সহিংস কর্মকাণ্ড নয় বলে জানিয়েছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com