1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বরাদ্দ করা কক্ষে উইপোকা, রাতে না থেকেই সার্কিট হাউস ছাড়লেন বিরোধীদলীয় উপনেতা চট্টগ্রাম অভিমুখী ১১ দলীয় ঐক্যের ‘লং মার্চ’ শুরু তারেক রহমানের সফর নিয়ে জানানোর মতো তথ্য নেই: নয়াদিল্লি মাদারীপুরে ইতালি প্রবাসীর ঘরে বিকট শব্দে বিস্ফোরণ, আটক ১ সরকারি হাসপাতাল দালালমুক্ত করার ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর গণমাধ্যমের স্বাধীনতায় হস্তক্ষেপ করবে না সরকার: তথ্য প্রতিমন্ত্রী নোয়াখালী বিভাগ ঘোষণার দাবিতে শাহবাগ অবরোধ ধর্মকে পুঁজি করে যারা দেশকে বিভক্তি করতে চায় তাদের প্রতিরোধ করা হবে রাজপথে হুমকি নয়, সংসদে গ্যাস-বিদ্যুৎ নিয়ে পরামর্শ দিন : রিজভী একাত্তরে মুসলিম লীগ করায় শান্তি কমিটিতে ছিলেন আসিফ আকবরের বাবা

জায়েদ খান দেশের সব মেয়ের ফেভারিট: নুসরাত ফারিয়া

  • আপডেট টাইম :: বুধবার, ৫ নভেম্বর, ২০২৫

বিনোদন ডেস্ক : ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ফারিয়া স্টাইলিশ লুক ও সাবলীল অভিনয় তাকে এনে দিয়েছে তুমুল জনপ্রিয়তা। তবে তিনি অভিনয়ে নিয়মিত না হলেও সামাজিক মাধ্যমে সরব আছেন। নানা বিষয় ভক্তদের সঙ্গে শেয়ার করে নেন তিনি। সম্প্রতি কানাডায় অনুষ্ঠিত ৩৯তম ফোবানার সম্মেলনে অংশ নিয়েছিলেন নুসরাত ফারিয়া। সেখানেই গালা নাইটে পারফর্ম করেন অভিনেত্রী। সেই সফরেরই একটি অভিজ্ঞতার কথা বলতে গিয়ে সহকর্মী জায়েদ খানের ভূয়সী প্রশংসা করেন নুসরাত।

অভিনেত্রী বলেন, জায়েদ ভাই মিষ্টি মনের মানুষ। দিন দিন তো অনেক হ্যান্ডসাম হয়ে যাচ্ছেন তিনি। অনেক বেশি ওয়ার্কআউট-টর্কআউট করছেন। আমার মনে হয়, বাংলাদেশের সব মেয়েদেরই এখন ফেভারিট হয়ে গেছেন জায়েদ ভাই।

তিনি বলেন, এর আগে তো ছিলই, এখন অনেক ফিট হয়ে গেছে। জায়েদ ভাইয়ের সঙ্গে কাজ করা সবসময়ই আনন্দের। তিনি এমন মন খোলা প্রাণবন্ত একটা মানুষ যে, কারও মন খারাপ থাকলেও তার সঙ্গে কথা বললে মন ভালো হয়ে যায়।

নুসরাত ফারিয়া বলেন, উনার প্রোগ্রামে যখন বলল— চল মন্ট্রিয়ালে হাঁটতে হাঁটতে আমরা শুটটা করে ফেলি। আমি সত্যি গভীর আগ্রহ ও খুশিও হয়েছিলাম। এর পাশাপাশি আমি অনেক মজা করেছিলাম। ফান পার্টগুলো না আপনাদের দেখাইনি, ওগুলো এডিট করে দিয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com