1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৬:২০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বিশ্বদরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া: প্রধানমন্ত্রী রাজধানীর ৩০০ ফিটে ‘ডাকাতি’র ভিডিও ভাইরাল, আসলে কী ঘটেছিল অপরাধীর কোনো রাজনৈতিক পরিচয় বিবেচ্য হবে না: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ শ্রীবরদীতে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় দুই কিশোর আটক, ৩ সহযোগীর বিরুদ্ধে মামলা সরকারি প্রায় ৫০টি কারখানায় বেসরকারি বিনিয়োগ আহ্বান করা হবে: বাণিজ্যমন্ত্রী নালিতাবাড়ীতে আমন ধান সংগ্রহ উদ্বোধন নালিতাবাড়ীতে অঙ্গীকার ফাউন্ডেশনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ সোহেল খানকে শেষ বিদায় জানাতে গ্রামের বাড়িতে জনতার ঢল শ্রীবরদীতে তেলের ওজন কম, দুই ব্যবসায়ীকে জরিমানা নকলায় আমন ধান-চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন

নকলায় বাসচাপায় মোটরসাইকেল চালক কিশোর নিহত

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ৩০ জুন, ২০২০

নকলা (শেরপুর) : শেরপুরের নকলায় বাসচাপায় রিফাত (১৬) নামে মোটরসাইকেল চালক এক কিশোর মারা গেছে। মঙ্গলবার (৩০ জুন) বেলা আড়াইটার দিকে জালালপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, ফুলপুর উপজেলার সংচুর গ্রামের আজহারুল ইসলামের কিশোর ছেলে রিফাত শেরপুরে নানার বাড়ি বেড়ানো শেষে মোটরসাইকেলযোগে নিজ বাড়ি ফুলপুরে ফিরছিল। পথিমধ্যে বেলা আড়াইটার দিকে শেরপুর-ঢাকা মহাসড়কের নকলার জালালপুর নামক এলাকায় পৌছলে বিপরীত দিক থেকে আসা শেরপুরগামী সোনার বাংলা যাত্রীবাহী বাস তাকে চাপা দেয়। এসময় স্থানীয়রা দ্রুত রিফাতকে নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এদিকে শেরপুর সদর থানা পুলিশ ঘাতক বাস ও এর চালককে আটক করেছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com