1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শনিবার, ১৩ জুন ২০২৬, ০২:৫৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
শ্রীবরদীতে বিজ্ঞান ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত সীমান্তে ভারতীয় ‘পুশইন’ চেষ্টার প্রতিবাদে নালিতাবাড়ীতে বিক্ষোভ-সমাবেশ ইসলামী ব্যাংকে কোনো ধরনের অবৈধ হস্তক্ষেপ হয়নি, আতঙ্কিত হবেন না: গভর্নর হঠাৎ বিশ্বজুড়ে ফেসবুক ডাউন, আইডি-মেসেঞ্জার অটো লগআউট পে-স্কেল বাস্তবায়নের কারণ জানালেন অর্থমন্ত্রী মালিকপক্ষের অঘোষিত সিদ্ধান্তে লোড-আনলোড বন্ধ রয়েছে নাকুগাঁও স্থলবন্দরে বিশ্বকাপে নামার আগে আর্জেন্টিনা শিবিরে দুঃসংবাদ শ্রীবরদী সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় গাঁজা উদ্ধার বিশ্বকাপ উপলক্ষে নিরাপদে পতাকা উত্তোলনের আহ্বান গোলাম কিবরিয়ার শিক্ষা ও কঠোর পরিশ্রমেই উন্নতির শিখরে পৌঁছানো সম্ভব: মির্জা ফখরুল

মৃত্যুর রেকর্ড, করোনায় ঝরলো ৬৪ প্রাণ

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ৩০ জুন, ২০২০

ঢাকা: দীর্ঘ হচ্ছে করোনাভাইরাসে মৃতের তালিকা। দেশে মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে একদিনে সর্বোচ্চ ৬৪ জনের মৃত্যু হলো। এ নিয়ে করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো এক হাজার ৮৪৭ জনে।

গত ২৪ ঘণ্টায় আরও ৩ হাজার ৬৮২ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এ নিয়ে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১ লাখ ৪৫ হাজার ৪৮৩ জনে।

মঙ্গলবার (৩০ জুন) মহাখালী থেকে নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

এর আগে গত ১৬ জুন করোনায় আক্রান্ত হয়ে একদিনে সর্বোচ্চ ৫৩ জন মারা গিয়েছিলেন।

ডা. নাসিমা সুলতানা জানান, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১ হাজার ৮৪৪ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৫৯ হাজার ৬২৪ জন। সারা দেশ ১৮ হাজার ৮৬৩টি নমুনা সংগ্রহ করা হয়। ৬৬টি ল্যাবে আগের ও নতুন করে সংগ্রহ করা নমুনা থেকে ১৮ হাজার ৪২৬টি পরীক্ষা করা হয়। মোট পরীক্ষা করা হয়েছে ৭ লাখ ৬৬ হাজার ৪০৭টি নমুনা।

তিনি জানান, নিহতদের মধ্যে ৫২ জন পুরুষ, ১২ নারী। ৩১ জন ঢাকা বিভাগের, ১২ জন চট্টগ্রামের, খুলনা ও রাজশাহী বিভাগের সাতজন করে, সিলেট, ময়মনসিংহ ও রাজশাহী বিভাগে দুইজন করে রয়েছেন।

বয়সভিত্তিক বিশ্লেষণে দেখা যায়, নিহতদের মধ্যে ৩১ থেকে ৪০ বছরের মধ্যে সাতজন, ৪১ থেকে ৫০ বয়সের মধ্যে ছয়জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ২১ জন, ৬১ থেকে ৭০ বছরের মধ্যে ১৬ জন, ৭১ থেকে ৮০ বছরের মধ্যে ১১ জন ও ৮১ থেকে ৯০ বছরের মধ্যে তিনজন রয়েছেন।

ডা. নাসিমা সুলতানা জানান, হাসপাতালে মারা গেছেন ৫১ জন ও বাসায় ১৩ জন। নতুন করে আইসোলেশনে নেওয়া হয়েছে ৪৪৯ জনকে। বর্তমানে আইসোলেশনে আছেন ১৫ হাজার ১৪৫ জন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com