1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২০ জুন ২০২৬, ১২:২৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
আবারও পরিবর্তন হচ্ছে পুলিশের ইউনিফর্ম জাতি গঠনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিনিয়োগ হলো শিশুদের শিক্ষা ও স্বাস্থ্যে বিনিয়োগ: প্রধানমন্ত্রী কালেমার পতাকা হাতে নকলায় ছাত্র-জনতার বর্ণাঢ্য মিছিল বাংলাদেশে একদলীয় শাসন কায়েম করার চেষ্টা করা হচ্ছে: জামায়াত আমির ষষ্ঠ শ্রেণি থেকেই বাধ্যতামূলক হচ্ছে কারিগরি শিক্ষা: শিক্ষামন্ত্রী নালিতাবাড়ীতে প্রবাসী মেয়ের জামাইকে শিকল দিয়ে বেঁধে মারধর, চাচা শ^শুর গ্রেফতার টানা দাম বাড়ার পর দেশের বাজারে স্বর্ণের বড় পতন নিউইয়র্কের টাইমস স্কয়ারে গোলাগুলি, ১৭ বছরের কিশোর আটক শেরপুরে খাদ্যবান্ধব কর্মসূচীর ৩৩ টন সরকারী চাল জব্দ ছয় গোল, হ্যাটট্রিক, দুই লাল কার্ড, পা ভাঙাসহ কানাডা-কাতারের নাটকীয় ম্যাচ

বন্ধু মোদিকে মহান ব্যক্তি বলে ভারত সফরের ইঙ্গিত দিলেন ট্রাম্প

  • আপডেট টাইম :: শুক্রবার, ৭ নভেম্বর, ২০২৫

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রশংসা করে তাকে একজন মহান ব্যক্তি এবং বন্ধু হিসেবে উল্লেখ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেই সঙ্গে ট্রাম্প ইঙ্গিত দিয়েছেন যে আগামী বছরে তিনি ভারত সফর করতে পারেন। দুই দেশের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক জোরদারের অংশ হিসেবে ট্রাম্প ভারত সফর করতে পারেন বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

ওজন কমানোর ওষুধের দাম কমাতে নতুন এক চুক্তি ঘোষণা করার পর হোয়াইট হাউসে সাংবাদিকদের ট্রাম্প বলেছেন, প্রধানমন্ত্রী মোদির সঙ্গে তার আলোচনা চমৎকার হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট বলেছেন, তিনি (মোদি) রাশিয়া থেকে তেল কেনা মূলত বন্ধ করেছেন। তিনি আমার বন্ধু এবং আমরা কথা বলি। মোদি চান আমি সেখানে (ভারত) যাই। আমরা এটি ঠিক করব এবং আমি যাবো।

ট্রাম্প আরও বলেছেন, প্রধানমন্ত্রী মোদি একজন মহান ব্যক্তি এবং আমি সেখানে যাচ্ছি।

আগামী বছর ভারত সফরের পরিকল্পনা করছেন কিনা- এমন প্রশ্নের জবাবে মার্কিন প্রেসিডেন্ট বলেন, হ্যাঁ, এটা হতে পারে।

ভারতের উপর অধিক শুল্কারোপ করায় দেশ দুইটির মধ্যে সম্পর্ক অনেকটা জটিলতায় পড়ে। গত আগস্টে নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়, কোয়াডের সম্মেলনে ভারত সফর করছেন না ট্রাম্প।

তবে এবার ট্রাম্পেই ভারত সফরের ইঙ্গিত দিলেন। সেই সঙ্গে শুল্কারোপ নিয়ে ট্রাম্প ও মোদির মধ্যে সম্পর্কের যে টানাপোড়েন চলছে তা শিগগিরই অবসান ঘটছে বলে বিশেষজ্ঞরা ধারণা করছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com