1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ১১:১৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
খালেদা জিয়ার সাজে অভিনেত্রী চমক, যা বলছেন নেটিজেনরা আজ বঙ্গভবনে যাবেন রাষ্ট্রপতি, দেওয়া হবে গার্ড অব অনার ওড়িশা উপকূলে বাংলাদেশিসহ ২৪ নাবিক নিয়ে ডুবে গেছে কার্গো জাহাজ নেত্রকোনায় শিক্ষার্থীদের দিনব্যাপী বিতর্ক কর্মশালা নালিতাবাড়ীতে জাসাসের আহ্বায়ক কমিটি গঠন শেরপুরে ২২৫ শিক্ষাপ্রতিষ্ঠানে এমপির ক্রীড়া সামগ্রী বিতরণ শেরপুরে সিরাতুন্নবী (সা.) উপলক্ষে জামায়াতের আলোচনা সভা ‘ধর্মীয় কারণ নয়’, নদীভাঙন ঠেকাতে নৌকাবাইচ বন্ধের দাবি ‘তৌহিদী জনতার’ চাঁদাবাজদের সঙ্গে পুলিশ জড়িত থাকলে তালিকা করে ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী শেরপুরে সাপের দংশনে কলেজ শিক্ষার্থীর মৃত্যু, চিকিৎসকের দায়িত্বহীনতার অভিযোগ

ঝিনাইগাতীতে বাল্যবিয়ের হাত থেকে রক্ষা পেল দুই কিশোরী

  • আপডেট টাইম :: বুধবার, ১ জুলাই, ২০২০

ঝিনাইগাতি (শেরপুর) : শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় এক দিনে দুই কিশোরীর বিয়ে বন্ধ করেছেন উপজেলা প্রশাসন। গত সোমবার (২৯ জুন) উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুবেল মাহমুদের হতক্ষেপে বিয়ে থেকে রক্ষা পেয়েছে ওই দুই কিশোরী।
উপজেলা প্রশাসন ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার বিকেলে উপজেলার ফাকরাবাদ গ্রামে ১৬ বছর বয়সী এক কিশোরীর সঙ্গে হাছান মিয়া (২২) নামের এক যুবকের বিয়ের খবর পান ইউএনও রুবেল মাহমুদ। পরে তিনি এ কিশোরীর বাড়িতে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জয়নাল আবেদীন ও পুলিশ পাঠিয়ে বিয়ে বন্ধ করেন। এ সময় এ কিশোরীর বাবা সামিদুল হককে ৩ হাজার টাকা অর্থদন্ড প্রদান করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জয়নাল আবেদীন।
এদিকে রাত আটটায় উপজেলার সালধা গ্রামে ১৪ বছর বয়সী আরেক কিশোরীর সঙ্গে মো. হামিদুর রহমান (২২) নামের এক যুবকের বিয়ের আয়োজন চলছিল। খবর পেয়ে ইউএনও রুবেল মাহমুদ কিশোরীর বাড়িতে গিয়ে উভয় পক্ষকে বুঝিয়ে বাল্যবিয়ে বন্ধ করেন এবং তার বাবা শহিদুল ইসলামকে ৫ হাজার টাকা অর্থদ- প্রদান করেন। বাল্যবিয়ের হাত থেকে রক্ষা পাওয়া এ কিশোরী পাইকুড়া এআরপি উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com