1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ১১:১৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
খালেদা জিয়ার সাজে অভিনেত্রী চমক, যা বলছেন নেটিজেনরা আজ বঙ্গভবনে যাবেন রাষ্ট্রপতি, দেওয়া হবে গার্ড অব অনার ওড়িশা উপকূলে বাংলাদেশিসহ ২৪ নাবিক নিয়ে ডুবে গেছে কার্গো জাহাজ নেত্রকোনায় শিক্ষার্থীদের দিনব্যাপী বিতর্ক কর্মশালা নালিতাবাড়ীতে জাসাসের আহ্বায়ক কমিটি গঠন শেরপুরে ২২৫ শিক্ষাপ্রতিষ্ঠানে এমপির ক্রীড়া সামগ্রী বিতরণ শেরপুরে সিরাতুন্নবী (সা.) উপলক্ষে জামায়াতের আলোচনা সভা ‘ধর্মীয় কারণ নয়’, নদীভাঙন ঠেকাতে নৌকাবাইচ বন্ধের দাবি ‘তৌহিদী জনতার’ চাঁদাবাজদের সঙ্গে পুলিশ জড়িত থাকলে তালিকা করে ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী শেরপুরে সাপের দংশনে কলেজ শিক্ষার্থীর মৃত্যু, চিকিৎসকের দায়িত্বহীনতার অভিযোগ

শেরপুরে স্বামী হত্যার আসামীদের হুমকিতে স্ত্রীর সংবাদ সম্মেলন

  • আপডেট টাইম :: বুধবার, ১ জুলাই, ২০২০

শেরপুর : শেরপুরে কৃষক সোহেল হত্যা মামলার পালিয়ে থাকা আসামীদের হুমকিতে আতংকিত হয়ে এবং এর প্রতিবাদে নিহতের স্ত্রী আজমিনা বেগম সংবাদ সম্মেলন করেছেন।
মঙ্গলবার (৩০ জুন) সকালে শেরপুর প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন নিহতের বড় ভাই মাসুদ রানা। এসময় নিহতের স্ত্রী আজমিনা বেগম ও কোলের দুই শিশু উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বলা হয়, শেরপুর সদর উপজেলার কামারিয়া ইউনিয়নের রঘুনাথপুর গ্রামের মৃত চান মিয়ার ছেলে সোহেলের সাথে একই গ্রামের শরাফত আলীর ছেলে আক্তার হেসেনের জমি সংক্রান্তের বিরোধ চলে আসছিল। এরই জের ধরে গত ১৮ মে সকালে আক্তার ১০/১২ জন ব্যক্তিকে নিয়ে দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে জোড় পূর্বক সোহেলের বাড়িতে প্রবেশ করে তাকে দেশীয় অস্ত্রের আঘাতে কুপিয়ে হত্যা করে পালিয়ে যায় তারা। পরে এ ঘটনায় শেরপুর সদর থানায় নিহতের স্ত্রী আজমিনা বেগম বাদী হয়ে ৭ জন নামীয় ও আরো ৫/৬ জন অজ্ঞাতনামা ব্যক্তিকে আসামী করে একটি হত্যা মামলা দায়ের করলে মূল আসামীর ৭ জনের মধ্যে ৪ জনকে গ্রেফতার করে থানা পুলিশ।
কিন্তু বাকী ৩জন পালিয়ে থাকা আসামীসহ অন্যান্যসহযোগীরা নিহতের স্ত্রী ও ভাই-চাচাদের আবারও হত্যার হুমকি দিয়ে যাচ্ছে বলে সংবাদ সম্মেলনে বলা হয়। এমতাবস্থায় নিহতের চাচা, ভাই এবং কোলের ১১ মাস বয়সের কন্যা ও ৯ বছর বয়সের পুত্র সন্তানকে নিয়ে আতংকে বসবাস করছেন বলে নিহত সোহেলের স্ত্রী আজমিনা জানান। এসব হুমকির বিষয়ে ইতিমধ্যে সদর থানায় সাধারণ ডাইরি করা হয়েছে বলেও তিনি জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com