1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৯:৩৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
জাতি গঠনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিনিয়োগ হলো শিশুদের শিক্ষা ও স্বাস্থ্যে বিনিয়োগ: প্রধানমন্ত্রী কালেমার পতাকা হাতে নকলায় ছাত্র-জনতার বর্ণাঢ্য মিছিল বাংলাদেশে একদলীয় শাসন কায়েম করার চেষ্টা করা হচ্ছে: জামায়াত আমির ষষ্ঠ শ্রেণি থেকেই বাধ্যতামূলক হচ্ছে কারিগরি শিক্ষা: শিক্ষামন্ত্রী নালিতাবাড়ীতে প্রবাসী মেয়ের জামাইকে শিকল দিয়ে বেঁধে মারধর, চাচা শ^শুর গ্রেফতার টানা দাম বাড়ার পর দেশের বাজারে স্বর্ণের বড় পতন নিউইয়র্কের টাইমস স্কয়ারে গোলাগুলি, ১৭ বছরের কিশোর আটক শেরপুরে খাদ্যবান্ধব কর্মসূচীর ৩৩ টন সরকারী চাল জব্দ ছয় গোল, হ্যাটট্রিক, দুই লাল কার্ড, পা ভাঙাসহ কানাডা-কাতারের নাটকীয় ম্যাচ এক আঘাতে দুই শান্তিচুক্তি ভেঙে দিতে চান নেতানিয়াহু

গাজায় আন্তর্জাতিক বাহিনী মোতায়েনে জাতিসংঘের অনুমোদন

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ১৮ নভেম্বর, ২০২৫

গাজায় আন্তর্জাতিক বাহিনী পাঠানোর মার্কিন পরিকল্পনা অনুমোদন দিয়েছে জাতিসংঘ। সোমবার, জাতিসংঘের নিরাপত্তা পরিষদে মার্কিন খসড়া প্রস্তাবের পক্ষে ভোট দেয় ১৩টি দেশ। ভোটদানে বিরত থাকে-চীন ও রাশিয়া। খবর : আল-জাজিরা

প্রস্তাবের মূল বক্তব্যে বলা হয়, সদস্য রাষ্ট্রগুলো গাজা পুনর্গঠন ও অর্থনৈতিক পুনরুদ্ধারের লক্ষ্যে শান্তির প্রক্রিয়ায় অংশ নিতে পারবে। যা গাজা নিরস্ত্রীকরণ ও সামরিক অবকাঠামো ধ্বংসের জন্য আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনী পাঠানোর অনুমোদন দেয়।

এ ভোটকে স্বাগত জানিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিজের ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে এক পোস্টে তিনি জানান, শান্তির জন্য গঠিত বোর্ডের সভাপতিত্ব করবেন তিনি।

জাতিসংঘের প্রস্তাবকে স্বাগত জানিয়েছে, প্যালেস্টাইন অথরিটি। তবে, এই প্রস্তাব প্রত্যাখ্যান করেছে হামাস। তারা জানায়, এ পরিকল্পনা গাজা উপত্যকার ওপর আন্তর্জাতিক অভিভাবকত্ব ব্যবস্থা আরোপ করবে।

ফিলিস্তিনিদের জন্য ভবিষ্যৎ রাষ্ট্র গঠনের সম্ভাবনা তৈরি হতে পারে বলে, এ প্রস্তাব নিয়ে ইসরায়েলে রয়েছে বিতর্ক।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com