1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৭:১১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
কালেমার পতাকা হাতে নকলায় ছাত্র-জনতার বর্ণাঢ্য মিছিল বাংলাদেশে একদলীয় শাসন কায়েম করার চেষ্টা করা হচ্ছে: জামায়াত আমির ষষ্ঠ শ্রেণি থেকেই বাধ্যতামূলক হচ্ছে কারিগরি শিক্ষা: শিক্ষামন্ত্রী নালিতাবাড়ীতে প্রবাসী মেয়ের জামাইকে শিকল দিয়ে বেঁধে মারধর, চাচা শ^শুর গ্রেফতার টানা দাম বাড়ার পর দেশের বাজারে স্বর্ণের বড় পতন নিউইয়র্কের টাইমস স্কয়ারে গোলাগুলি, ১৭ বছরের কিশোর আটক শেরপুরে খাদ্যবান্ধব কর্মসূচীর ৩৩ টন সরকারী চাল জব্দ ছয় গোল, হ্যাটট্রিক, দুই লাল কার্ড, পা ভাঙাসহ কানাডা-কাতারের নাটকীয় ম্যাচ এক আঘাতে দুই শান্তিচুক্তি ভেঙে দিতে চান নেতানিয়াহু সংসদে যারা আছেন, কেউ ঋণখেলাপি না: স্বরাষ্ট্রমন্ত্রী

মালয়েশিয়ায় ১৭৪ বাংলাদেশি আটক

  • আপডেট টাইম :: শুক্রবার, ২১ নভেম্বর, ২০২৫

আন্তর্জাতিক ডেস্ক : মালয়েশিয়ার ক্যামেরুন হাইল্যান্ডসে অভিবাসন বিভাগের বিশেষ অভিযান ‘অপ গেমপুর’-এ বিভিন্ন অনিয়মের অভিযোগে ৪৬৮ বিদেশিকে আটক করা হয়েছে। এর মধ্যে বাংলাদেশি নাগরিক রয়েছেন ১৭৪ জন। বুধবার (১৯ নভেম্বর) সকাল ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত পরিচালিত এ অভিযানে অভিবাসন বিভাগের মোট ৫৪৭ সদস্য অংশ নেন। পাহাড়ি অঞ্চলের চারটি জোনজুড়ে ব্যবসায়িক এলাকা, নির্মাণকাজের স্থান ও সবজিখামারে এ অভিযান চালানো হয়।

অভিযান চলাকালে দেখা যায়, অধিকাংশ শ্রমিক সবজি প্যাকিংয়ে ব্যস্ত ছিলেন এবং কর্তৃপক্ষের উপস্থিতি টের না পাওয়ায় তারা পালানোর সুযোগ পাননি। অভিবাসন বিভাগের মহাপরিচালক দাতুক জাকারিয়া শাহবান জানান, এক মাস ধরে অভিযোগ সংগ্রহ এবং গোয়েন্দা নজরদারির ভিত্তিতে এই অভিযান পরিকল্পনা করা হয়।

জাকারিয়া আরও বলেন, এলাকার পাহাড়ি ভূপ্রকৃতি ও শহর থেকে দূরত্ব অনেক বিদেশিকে এখানে কাজ নিতে উৎসাহিত করছে। একই সঙ্গে স্থানীয় কিছু ব্যবসায়ীর বিদেশি শ্রমিক নিয়োগের আগ্রহ পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে।

আটকদের মধ্যে মিয়ানমারের ১৭৫ জন, বাংলাদেশের ১৭৪ জন, ইন্দোনেশিয়ার ৬৭ জন, নেপালের ২০ জন, পাকিস্তানের ১৬ জন, ভারতের ১১ জন এবং ফিলিপাইন, থাইল্যান্ড, শ্রীলঙ্কা, চীন ও কম্বোডিয়ার একজন করে নাগরিক রয়েছে। এদের মধ্যে ৩৮৮ জন পুরুষ, ৭৬ জন নারী এবং চার শিশু। আটক ব্যক্তিদের বয়স ২০ থেকে ৫৪ বছরের মধ্যে।

তাদের কেলান্তান, পেরাক ও সেলাঙ্গরের অভিবাসন হেফাজত কেন্দ্রে পাঠানো হবে বলে জানানো হয়েছে। অভিবাসন বিভাগের তথ্য অনুযায়ী, চলতি বছরের শুরু থেকে ১৮ নভেম্বর পর্যন্ত দেশজুড়ে অভিযানে মোট ৮৩ হাজার ৯৯৪ বিদেশিকে আটক করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com