1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৪:৪০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
১২ দিনের মাথায় ‘ট্রিলিয়নিয়ার’ খেতাব হারালেন ইলন মাস্ক ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে পলিথিন মেশানো ভেজাল সার বিতরণ দ্বিতীয় পদ্মা সেতুর সমীক্ষায় সাড়ে ৪ কোটি টাকা বরাদ্দ ১৭ বছর পর সত্যিকারের কার্যকর সংসদ পেয়েছে দেশ : স্পিকার ঝিনাইগাতীতে কৃষকদের মাঝে আমন বীজ ও সার বিতরণ নকলায় বিনামূল্যে বীজ-সার, বিতরণ কার্যক্রমের উদ্বোধন নালিতাবাড়ীর নন্নীতে শিক্ষার্থীদের মাঝে ৬০০ বৃক্ষের চারা বিতরণ শ্রীবরদীতে নিষিদ্ধ ছাত্রলীগের নাশকতার প্রতিবাদে যুবদলের বিক্ষোভ আগামী অর্থবছরে মূল্যস্ফীতি ৭.৫ শতাংশে নামিয়ে আনার লক্ষ্য: অর্থমন্ত্রী দফায় দফায় ছাত্রলীগের মিছিল: শেরপুরে সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী

পাঞ্জাবে বারবার ট্রাফিক আইন লঙ্ঘন করলে নিলামে তোলা হবে যানবাহন

  • আপডেট টাইম :: শুক্রবার, ২৮ নভেম্বর, ২০২৫

আন্তর্জাতিক ডেস্ক : ট্রাফিক আইন লঙ্ঘন নিয়ে কঠোর নিয়মের অধীনে মোটা অঙ্কের জরিমানার সঙ্গে যানবাহন নিলামে তুলে বিক্রির ঘোষণা দিয়েছে পাকিস্তানের পাঞ্জাব সরকার।

শুক্রবার (২৮ নভেম্বর) মুখ্যমন্ত্রী মরিয়ম নওয়াজের সভাপতিত্বে আধুনিক ট্রাফিক ব্যবস্থার পরিকল্পনা সংক্রান্ত এক বৈঠকে এ কথা জানানো হয়।

এই বৈঠকে কর্মকর্তারা মুখ্যমন্ত্রীকে জানান, ৬০ বছরের পুরনো ট্রাফিক আইনে ২০টি বড় সংস্কার আনা হয়েছে। সরকারি মালিকানাধীন যানবাহনের জন্যও জরিমানার বিধান করা হয়েছে।

‘ওয়ান-ওয়ে’ লঙ্ঘন বন্ধ করার জন্য ৩০ দিনের সময়সীমা নির্ধারণের পাশাপাশি সভায় আরও জানানো হয়, অপ্রাপ্তবয়স্কদের গাড়ি চালানোর ক্ষেত্রে গাড়ির মালিককে ছয় মাস পর্যন্ত কারাদণ্ড দেওয়া যেতে পারে।

সেই সঙ্গে পাঞ্জাবজুড়ে বাসের ছাদে চড়ার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে এবং লাহোরের পাঁচটি মডেল রাস্তায় রিকশার ওপর সম্পূর্ণ নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

পার্কিং ইস্যুতে সভায় বলা হয়, উপযুক্ত পার্কিং স্থান না থাকলে কমিউনিটি সেন্টারগুলো পরিচালনা করতে দেওয়া হবে না।

এছাড়া সিদ্ধান্ত নেওয়া হয়েছে, সড়ক দুর্ঘটনায় নিহত ব্যক্তিদের পরিবারকে তাৎক্ষণিক ক্ষতিপূরণ প্রদান করা হবে।

জিও টিভি জানিয়েছে, পাঞ্জাবের গভর্নর সরদার সলিম হায়দার স্বাক্ষরিত নতুন অধ্যাদেশের অধীনে, ফিটনেস সার্টিফিকেট ছাড়া গাড়ি চালানোর জন্য এখন থেকে ১ লাখ রুপি পর্যন্ত জরিমানা এবং কারাদণ্ড হতে পারে। একমুখী ট্রাফিক নিয়ম লঙ্ঘনের ফলে ছয় মাসের কারাদণ্ড বা ৫০ হাজার টাকা পর্যন্ত জরিমানা হতে পারে।

নতুন অধ্যাদেশে সামনের সিটের যাত্রীর জন্য ‘সিট বেল্ট’ পরা বাধ্যতামূলক করা হয়েছে এবং অমান্য করলে কঠোর শাস্তির বিধান রয়েছে। অপ্রাপ্তবয়স্কদের গাড়ি চালানোর শাস্তি দ্বিগুণ করা হয়েছে এবং অভিভাবকদেরও আইনত দায়ী করা হবে।

ধোঁয়া নির্গতকারী যানবাহনের ক্ষেত্রে- মোটরসাইকেলের জন্য ২ হাজার রুপি, তিন চাকার যানবাহনের জন্য ৩ হাজার রুপি, ব্যক্তিগত যানবাহনের জন্য ৮ হাজার রুপি এবং গণপরিবহনের জন্য ১৫ হাজার রুপি জরিমানা নির্ধারণ করা হয়েছে।

অতিরিক্ত গতিতে গাড়ি চালানোর জন্য জরিমানা ৩০০% পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে, মোটরসাইকেলের জন্য ২ হাজার রুপি এবং গাড়ির জন্য ৫ হাজার রুপি জরিমানা করা হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com