1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৬:৫১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বিশ্বদরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া: প্রধানমন্ত্রী রাজধানীর ৩০০ ফিটে ‘ডাকাতি’র ভিডিও ভাইরাল, আসলে কী ঘটেছিল অপরাধীর কোনো রাজনৈতিক পরিচয় বিবেচ্য হবে না: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ শ্রীবরদীতে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় দুই কিশোর আটক, ৩ সহযোগীর বিরুদ্ধে মামলা সরকারি প্রায় ৫০টি কারখানায় বেসরকারি বিনিয়োগ আহ্বান করা হবে: বাণিজ্যমন্ত্রী নালিতাবাড়ীতে আমন ধান সংগ্রহ উদ্বোধন নালিতাবাড়ীতে অঙ্গীকার ফাউন্ডেশনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ সোহেল খানকে শেষ বিদায় জানাতে গ্রামের বাড়িতে জনতার ঢল শ্রীবরদীতে তেলের ওজন কম, দুই ব্যবসায়ীকে জরিমানা নকলায় আমন ধান-চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন

অধ্যক্ষ মোশারফ হোসেন আর নেই

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২০

নালিতাবাড়ী (শেরপুর) : নালিতাবাড়ীর ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান তারাগঞ্জ ফাজিল মাদরাসার অধ্যক্ষ এএকেএম মোশারফ হোসেন আকন্দ (৬০) মৃত্যুবরণ করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
বুধবার (১ জুলাই) সন্ধ্যা সাতটার দিকে ঢাকার সোহরাওয়ার্দী হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তিনি গত ছয়দিন যাবত জ্বরে ভোগছিলেন। তবে তার নমুনা রিপোর্টে করোনা নেগেটিভ এসেছে। তিনি জ্বরে আক্রান্ত হওয়ায় গত ২৯ জুন নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নমুনা দেন এবং আজ বুধবার (১ জুলাই) রিপোর্ট নেগেটিভ আসে।
মৃত্যুকালে তিনি এক ছেলে, দুই মেয়ে ও স্ত্রীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। মরহুমের নামাজে জানাযা আগামীকাল বৃহস্পতিবার তার গ্রামের বাড়ি হালুয়াঘাট উপজেলার লামোক্তা গ্রামে অনুষ্ঠিত হবে। তবে জানাযার সময় এখনও নির্ধারণ হয়নি। তার মৃত্যুতে বিভিন্ন মহল গভীর শোক প্রকাশ করেছেন।
তিনি ২০১৪ সালে ১৪ অক্টোবর তারাগঞ্জ ফাজিল মাদরাসায় অধ্যক্ষ হিসেবে যোগদান করেন। গতকাল ৩০ জুন তার চাকরীর মেয়াদ শেষ হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com