1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৬:৫৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বিশ্বদরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া: প্রধানমন্ত্রী রাজধানীর ৩০০ ফিটে ‘ডাকাতি’র ভিডিও ভাইরাল, আসলে কী ঘটেছিল অপরাধীর কোনো রাজনৈতিক পরিচয় বিবেচ্য হবে না: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ শ্রীবরদীতে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় দুই কিশোর আটক, ৩ সহযোগীর বিরুদ্ধে মামলা সরকারি প্রায় ৫০টি কারখানায় বেসরকারি বিনিয়োগ আহ্বান করা হবে: বাণিজ্যমন্ত্রী নালিতাবাড়ীতে আমন ধান সংগ্রহ উদ্বোধন নালিতাবাড়ীতে অঙ্গীকার ফাউন্ডেশনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ সোহেল খানকে শেষ বিদায় জানাতে গ্রামের বাড়িতে জনতার ঢল শ্রীবরদীতে তেলের ওজন কম, দুই ব্যবসায়ীকে জরিমানা নকলায় আমন ধান-চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন

বান্দরবানে সাজাপ্রাপ্ত পলাতক আসামী গ্রেফতার

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২০

বান্দরবান : বান্দরবানে ফয়সাল হোসেন টুটুল (৩২) নামে ৫ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামীকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (১ জুলাই) বিকেলে শহরের কালাঘাটা এলাকা থেকে তাকে আটক করা হয়।
পুলিশ জানায়, ফয়সাল হোসেন টুটুল ৫ বছরের সাজাপ্রাপ্ত আসামী। দীর্ঘ দিন ধরে সে চট্টগ্রামের বিভিন্ন জায়গায় পালিয়ে বেড়াচ্ছিল। বুধবার বিকালে সে শহরের কালাঘাটা এলাকায় আত্মগোপন করে আছে- এমন সংবাদের ভিত্তিতে সদর থানা পুলিশ তাকে ধরার জন্য কালাঘাটা এলাকায় অভিযান চালায়। ওই এলাকার একটি বিল্ডিং এর রুমে সে অবস্থান করছিল। পুলিশের উপস্থিতি টের পেয়ে সে গ্যাস সিলিন্ডারে আগুন ধরিয়ে দিবে বলে হুমকি দেয়। এসময় পুলিশ ফায়ার সার্ভিসকে কল করে ঘটনাস্থলে নিয়ে যায় এবং পুরো বাড়িটি চারদিক থেকে ঘিরে ফেলে। পরে পালানোর সুযোগ না পেয়ে আসামী টুটুল পুলিশের কাছে আত্মসমর্পন করে।
বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শহিদুল ইসলাম বলেন, ফয়সাল হাসান টুটুল ৫ বছরের সাজাপ্রাপ্ত আসামী। দীর্ঘ দিন ধরে সে পালিয়ে বেড়াচ্ছিল।
– এন এ জাকির

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com