1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৭:১০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা করল যুক্তরাষ্ট্র শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত পদ্মায় জেলের জালে সাড়ে ১৮ কেজি ওজনের বিশাল কাতল, অর্ধলাখে বিক্রি আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আট বিভাগীয় শহরে ক্যানসার সেন্টারসহ ১০ প্রকল্প অনুমোদন ভোটার সংখ্যা ছাড়াল ১২ কোটি ৯২ লাখ, ইউপি নির্বাচনের সংলাপে ডাক পাবে ৫৫ দল শেরপুরে শিশু ধর্ষণ মামলার পলাতক আসামি ঈশ্বরগঞ্জ থেকে গ্রেপ্তার ঝিনাইগাতীতে বিজিবির অভিযানে ২৮০ বোতল ভারতীয় মদ জব্দ সচিবালয়ে মোবাইল কোর্ট পরিচালনার ক্ষমতা পেলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ৩ উপসচিব ফলকে স্ত্রীরও নাম, সরকারি স্থাপনা উদ্বোধন করলেন না বিভাগীয় কমিশনার

ঝিনাইগাতীতে স্বেচ্ছাশ্রমে দুই কিলোমিটার রাস্তা মেরামত

  • আপডেট টাইম :: শুক্রবার, ৩ জুলাই, ২০২০

ঝিনাইগাতী (শেরপুর) : শেরপুরের ঝিনাইগাতী উপজেলার ঘাগড়া কামারপাড়া গ্রামে স্বেচ্ছাশ্রমে দুই কিলোমিটার রাস্তা সংস্কার করা হয়েছে। বৃহস্পতিবার (২ জুলাই) স্থানীয়রা মিলে জনদুর্ভোগ কমাতে এ উদ্যোগ নেন।
জানা গেছে, ঘাগড়া কামারপাড়ার এলাকার দুই কিলোমিটার কাঁচা রাস্তার বিভিন্ন স্থানে খানাখন্দে ভরা। বৃষ্টি হলেই এসব খানাখন্দ কাদাপানিতে একাকার হয়ে যায়। ফলে রাস্তা দিয়ে চলাচল করতে গিয়ে দুর্ভোগে পড়েন প্রায় ৫শ পরিবারের মানুষ। কিন্তু দুর্ভোগ লাঘবে এগিয়ে আসেন না স্থানীয় জনপ্রতিনিধিগণ। গ্রামবাসী জনপ্রতিনিধিদের কাছে কয়েকবার যোগাযোগ করেও এর সুরাহা পাননি। এমতাবস্থায় নিজেদের সমস্যা সমাধানে নিজেরাই এগিয়ে এসেছেন এবার। নেমে পড়েন রাস্তা সংস্কারের কাজে।
ঘাগড়া কামারপাড়া গ্রামের আল মামুন (মামুন স্যার), মোস্তাফিজুর রহমান ফিজু, গোলাম মোস্তফা, সানাউল হক সানা, মোক্তার হোসেন ভুট্টুসহ কলেজ-বিশ্ববিদ্যালয় পড়ুয়া ছাত্র ও এলাকাবাসীর উদ্যোগে স্বেচ্ছাশ্রমে এ রাস্তা সংস্কার করা হয়। ঘাগড়া মোস্তফার দোকান হতে আঃ আওয়ালের দোকান পর্যন্ত প্রায় দুই কিলোমিটার রাস্তা তারা সংস্কার করেন।
– মোহাম্মদ দুদু মল্লিক

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com