1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৪:৪৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বিশ্বদরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া: প্রধানমন্ত্রী রাজধানীর ৩০০ ফিটে ‘ডাকাতি’র ভিডিও ভাইরাল, আসলে কী ঘটেছিল অপরাধীর কোনো রাজনৈতিক পরিচয় বিবেচ্য হবে না: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ শ্রীবরদীতে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় দুই কিশোর আটক, ৩ সহযোগীর বিরুদ্ধে মামলা সরকারি প্রায় ৫০টি কারখানায় বেসরকারি বিনিয়োগ আহ্বান করা হবে: বাণিজ্যমন্ত্রী নালিতাবাড়ীতে আমন ধান সংগ্রহ উদ্বোধন নালিতাবাড়ীতে অঙ্গীকার ফাউন্ডেশনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ সোহেল খানকে শেষ বিদায় জানাতে গ্রামের বাড়িতে জনতার ঢল শ্রীবরদীতে তেলের ওজন কম, দুই ব্যবসায়ীকে জরিমানা নকলায় আমন ধান-চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন

নালিতাবাড়ীতে পুকুরে বিষ প্রয়োগে লাখ টাকার মাছ নিধন

  • আপডেট টাইম :: শনিবার, ৪ জুলাই, ২০২০

মেহেদী হাসান সাকিব, স্টাফ রিপোর্টার : শেরপুরের নালিতাবাড়ীর নন্নী পশ্চিমপাড়া গ্রামের আবু বক্কর সিদ্দিক নামে এক মৎস চাষীর পুকুরে বিষ প্রয়োগে পুকুরের মাছ নিধনের অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (২ জুলাই) দিবাগত রাতের কোন এক সময় দূর্বৃত্তরা এ ঘটনা ঘটায়।
ক্ষতিগ্রস্থ মৎসচাষী আবু বক্কর সিদ্দিক জানান, তিনি দীর্ঘদিন ধরে তার মাছের খামারে মাছ চাষ করে আসছিলেন। হঠাৎ বৃহস্পতিবার দিবাগত রাতে কে বা কারা তার পুকুরে গ্যাস ট্যাবলেট ও বিষ প্রয়োগ করে। এতে পুকুরের সব মাছ মরে শুক্রবার ভেসে উঠে। ধারণা করা হচ্ছে, পূর্ব শত্রুতার জেরে কেউ এ ঘটনা ঘটাতে পারে।
তিনি আরও জানান, তার পুকুরেত গুলশা, তেলাপিয়া, রুই, কাতল, মৃগেল ও গ্রাসকাপসহ বিভিন্ন জাতের মাছ ছিল। বিষ প্রয়োগে তার অন্তত ১ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ভুক্তভোগী মৎস চাষী।
শুক্রবার সকালে নন্নী ইউপি চেয়ারম্যান একেএম মাহবুবুর রহমান রিটন পুকুরটি পরিদর্শন করে জানান, বিষয়টি নিয়ে তদন্ত প্রক্রিয়াধীন রয়েছে। পরবর্তীতে আইনানুগ ব্যবস্থার জন্য উদ্যোগ নেওয়া হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com